News Flash

  • Home
  • Uncategorized
  • ৬৮ বছরে জীবনাবসান, প্রয়াত প্রাক্তন আরবিআই ডেপুটি গভর্নর কে সি চক্রবর্তী
Image

৬৮ বছরে জীবনাবসান, প্রয়াত প্রাক্তন আরবিআই ডেপুটি গভর্নর কে সি চক্রবর্তী

ম্বই, ২৬ মার্চ (হি.স.): প্রয়াত হলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র প্রাক্তন ডেপুটি গভর্নর কে সি চক্রবর্তী। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে কে সি চক্রবর্তীর বয়স হয়েছিল ৬৮ বছর। চেম্বুর শহরতলিতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কে সি চক্রবর্তী। ২০০৯ সালে আরবিআই-এর ডেপুটি গভর্নর হিসেবে শীর্ষ ব্যাঙ্কে যোগ দিয়েছিলেন কে সি চক্রবর্তী, মেয়াদ শেষ হওয়ার ৩ মাস আগেই ২০১৪ সালে তিনি ইস্তফা দেন।

ব্যাঙ্কিংয়ের পাশাপাশি অধ্যাপনাও করেছেন তিনি। কমার্শিয়াল ব্যাঙ্কিং সেক্টরে যোগ দেওয়ার প্রাক্কালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা কর্তন কে সি চক্রবর্তী। আরবিআই-তে বহু গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন তিনি। দীর্ঘ ব্যাঙ্কিং কর্মজীবনে ব্যাঙ্ক অফ বরোদা, ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কাজ করেছেন কে সি চক্রবর্তী।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top