News Flash

  • Home
  • Uncategorized
  • মাস্ক না পরলে গুণতে হবে ৫০০ টাকা, করোনা-রুখতে কড়াকড়ি ছত্তিশগড়ে
Image

মাস্ক না পরলে গুণতে হবে ৫০০ টাকা, করোনা-রুখতে কড়াকড়ি ছত্তিশগড়ে

রায়পুর, ২৬ মার্চ (হি.স.): মাস্ক পরা এবং করোনা-বিধি মানার জন্য বারবার অনুরোধ করা হয়েছে ছত্তিসগড় সরকারের পক্ষ থেকে। কিন্তু, সাধারণ মানুষ তা না-মানায় জরিমানার পথে হাঁটল ছত্তিসগড় সরকার। মুখে মাস্ক না থাকলেই ছত্তিশগড়ে জরিমানা করা হচ্ছে ৫০০ টাকা। ছত্তিশগড়ে ফের বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ, বৃহস্পতিবারই ছত্তিশগড়ে নতুন করে আক্রান্ত হয়েছিলেন ২,৪১৯ জন এবং মৃত্যু হয় ১৪ জনের।

ছত্তিসগড় সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে বারবার সচেতন হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কিন্তু, কেউ সরকারের কথায় কর্ণপাত করছেন না। কারও মুখে দেখা যাচ্ছে না মাস্ক। ফলে বাধ্য হয়েই কঠোর হল ছত্তিসগড় সরকার। শুক্রবার ছত্তিসগড় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকাশ্যে যদি কারও মুখে মাস্ক না থাকে তাহলে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হবে। পাশাপাশি করোনা-বিধি মেনে চলার জন্যও অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ছত্তিশগড়ে এই মুহূর্তে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ১৩,৩১৮ জন। বৃহস্পতিবার সারাদিনে ২,৪১৯ জন সংক্রমিত হওয়ার পর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লক্ষ ৩২ হাজার ১১৩ জন। ১৪ বেড়ে মোট মৃত্যু হয়েছে ৪,০২৬ জনের।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top