News Flash

  • Home
  • Uncategorized
  • স্বামীকে পুড়িয়ে হত্যা, স্ত্রী ও প্রেমিককে মৃত্যু দন্ডাদেশ
Image

স্বামীকে পুড়িয়ে হত্যা, স্ত্রী ও প্রেমিককে মৃত্যু দন্ডাদেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ খুনের মামলায় দোষি সাব্যস্ত দুজনকে মৃত্যুদন্ডের আদেশ দিল আদালত৷ ধর্মনগর জেলা আদালতের বিচারক গৌতম সরকার এই রায় দেন৷


সংবাদে প্রকাশ স্বামীকে খুনের দায়ে স্ত্রী ও তার প্রেমিককে এই মৃত্যুদন্ডের আদেশ দেয়া হয়েছে৷ জানা গিয়েছে নাছরিমা বেগম (৩৫) এবং তার প্রেমিক ফয়জুল জালাল (৩০) কে এই দন্ডাদেশ দেয়া হয়েছে৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, কদমতলা থানার অধীন কুর্তি গ্রামের মধ্যরাজনগরের সুরজ আলির ছেলে ২০১৬ সালের ১৮ জুলাই ভোরে আজিরউদ্দিনকে পেট্রোল ঢেলে ঘুমন্ত অবস্থায় আগুন ধরিয়ে দিয়েছিল স্ত্রী নাছরিমা এবং তার প্রেমিক ফয়জুল৷ গুরুতর আহত অবস্থায় আজিরুদ্দিনকে কদমতলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়৷ মৃতের বাবা সুরজ আলি জানায় মৃত্যুর ঘটনার দুদিন আগে অর্থাৎ ২০১৬ সালের ১৬ জুলাই আজিরুদ্দিন স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারে৷ এনিয়ে তাদের মধ্যে ঝগড়া হবয়৷

এই ঘটনার দুদিন পরই স্ত্রী ও তার প্রেমিক আজিরুদ্দিনকে আগুনে পুড়িয়ে হত্যা করে৷ এই ব্যাপারে কদমতলা থানায় সুরজ আলি ২০১৬ সালের ১৯ জুলাই একটি মামলা দায়ের করেন৷ মামলার নম্বর ৩৫/২০১৬৷ মামলা হয় আইপিসি’র ৩০২/ ৩০১/১৩০(বি)/ ৩৪ ধারা মোতাবেক৷ মামলাটির তদন্তকারী পুলিশ অফিসার ছিলেন পিযুষ কান্তি সাহা৷ সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী পার্থ পাল৷ মোট ১৩ জনের সাক্ষদান পর্ব শেষে বৃহস্পতিবার বিচারক মৃতের স্ত্রী নাছরিমা বেগম ও ফয়জুল জালালকে মৃত্যু দন্ডাদেশ দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top