News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাধীনতার ৫০ তম বার্ষিকীর প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার
Image

স্বাধীনতার ৫০ তম বার্ষিকীর প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

ঢাকা, ২৫ মার্চ (হি.স.) : বাংলাদেশের স্বাধীনতার ৫০ তম বার্ষিকীর প্রাক্কালে বৃহস্পতিবার সন্ধ্যায়  দিলেন । জাতির উদ্দেশে ভাষণে তিনি বলেন, আগামীতে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের সকল নাগরিককে নতুন করে শপথ নিতে হবে। শপথ নিতে হবে কেউ যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।


তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক এবং উন্নয়নের যাত্রাকে অব্যাহত রাখতে হবে। তাই সকল ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা বাংলাদেশকে জাতির পিতা স্বপ্নে উন্নত ও সমৃদ্ধ অসম্প্রদায়িক সোনার বাংলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।


প্রধানমন্ত্রী তার ভাষণে দেশবাসীর উদ্দেশ্যে আরও বলেন, আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। তবে এই উদযাপন যেন শুধু আনুষ্ঠানিকতা সর্বস্ব না হয়। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সামনে রেখে আমাদের দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার নতুন শপথ নিতে হবে। তিনি ভাষণের শুরুতেই দেশবাসীকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top