News Flash

  • Home
  • Uncategorized
  • চাকমাঘাটে কুখ্যাত নেশা কারবারী ধৃত
Image

চাকমাঘাটে কুখ্যাত নেশা কারবারী ধৃত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ মার্চ৷৷ তেলিয়ামুড়া থানার পুলিশ বুধবার দুপুর নাগাদ চাকমা ঘাট এলাকা থেকে এক কুখ্যাত নেশা কারবারিক আটক করেছে৷তেলিয়ামুড়া থানার এস আই জয়ন্ত হালদার পুলিশ ও টিএসআর জওয়ানদের সঙ্গে নিয়ে চাকমা ঘাট এলাকায় নেশা কারবারি রাজীব সরকার ওরফে ভুট্টোর বাড়িতে হানা দেন৷


হানা দিয়ে তাকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ৷ তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছেন তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রয়েছে৷ সে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল৷ বুধবার তদন্তকারী পুলিশ অফিসার জানতে পারেন সে চাকমা ঘাটে তার নিজ বাড়িতে অবস্থান করছে৷সেই খবরের ভিত্তিতে পুলিশ ও টিএসআর জওয়ানদের সঙ্গে নিয়ে চাকমা ঘাটে তার বাড়িতে হানা দিয়ে সাফল্য পান তিনি৷ তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে৷

তদন্তকারী পুলিশ অফিসার আরও জানিয়েছেন ইতিপূর্বে ব্রাউন সুগার উদ্ধার হয়েছিল৷ এই ব্রাউন সুগার বাণিজ্যের সঙ্গেসে জড়িত রয়েছে৷ তার বিরুদ্ধে মামলা গ্রহণ করা হলেও তাকে আটক করা সম্ভব হচ্ছিল না৷ সে পালিয়ে বেড়াচ্ছিল৷ শেষ পর্যন্ত বুধবার দুপুর বারোটা নাগাদ পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়েছে৷ আটক কুখ্যাত নেশা কারবারিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ নেশা কারবারে জড়িত আরও কয়েকজনের নাম ধাম উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top