News Flash

  • Home
  • Uncategorized
  • দরিদ্রতম এপিএল রেশনকার্ডধারীকে দুই মাসের নিয়মিত বরাদ্দের চাল সম্পর্ণ বিনামূল্যে : খাদ্যমন্ত্রী
Image

দরিদ্রতম এপিএল রেশনকার্ডধারীকে দুই মাসের নিয়মিত বরাদ্দের চাল সম্পর্ণ বিনামূল্যে : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ কোভিড-১৯ পরিস্থিতিতে খাদ্য, জনসংভরণ দপ্তর কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন রিলিফ প্যাকেজের আওতায় বিভিন্ন শ্রেণীর রেশনকার্ডধারী পরিবারগুলির মধ্যে ২০২০ সালের এপ্রিল মাস থেকে ওই বছরের নভেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে চাল ও ডাল সরবরাহ করেছে৷


এরমধ্যে পিএমজিকেএওয়াই প্রকল্পে রাজ্যের ৫.৭৮ লক্ষ খাদ্য সুুরক্ষা আইনের আওতাধীন রেশনকার্ডধারী পরিবারগুলির মধ্যে ওই সময়ে সদস্য পিছু প্রতি মাসে ৫ কেজি চাল এবং পরিবার পিছু ১ কেজি ডাল (এপ্রিল থেকে জন মাস) ও পরিবার পিছু ১ কেজি করে চানা (জুলাই থেকে নভেম্বর মাস) সরবরাহ করা হয়েছে৷ আজ রাজ্য বিধানসভায় বিধায়ক ভগবান চন্দ্র দাসের এক প্রশের লিখিত উত্তরে খাদ্য, জনসংভরণ ও ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব এই তথ্য জানিয়েছেন৷ তিনি জানান, এই প্রকল্পের জন্য মোট ৯৫,০২৫.০৩ মেট্রিকটন চাল, ১,৬২০.২ মেট্রিকটন মসুুর ডাল এবং ২,৭৯৫.৭ মেট্রিকটন চানা কেন্দ্রীয় সরকার কত’ক বরাদ্দ করা হয়েছিল৷


খাদ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার কত’ক প্রদত্ত রিলিফ প্যাকেজের আওতায় ৫.৭৮ লক্ষ খাদ্য সুুরক্ষা আইনের আওতাধীন রেশনকার্ডধারী পরিবারগুলি ২০২০ সালের এপ্রিল মাসের নিয়মিত বরাদ্দের চাল সম্পর্ণ বিনামূল্যে পেয়েছেন৷ ওই মাসে ১৩,২৮৩ মেট্রিকটন চাল সরবরাহ করা হয়েছে৷ তছাড়াও ৫০,০০০ দরিদ্রতম এপিএল রেশনকার্ডধারী পরিবারকে দুই মাসের নিয়মিত বরাদ্দের চাল সম্পর্ণ বিনামূল্যে দেওয়া হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top