News Flash

  • Home
  • Uncategorized
  • বিধায়ক বাদল চৌধুরীর উপর হামলা নিন্দা জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব
Image

বিধায়ক বাদল চৌধুরীর উপর হামলা নিন্দা জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

আগরতলা, ২৪ মার্চ (হি. স.)৷৷ বিধায়ক বাদল চৌধুরী-র উপর আক্রমনের ঘটনায় নিন্দা জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সাথে তিনি দাবি করেন, ওই ঘটনায় পুলিশ দুইজন-কে গ্রেফতার করেছে৷ ঘটনার তদন্ত জারি আছে৷ তাতে, সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী-কে ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ আগামী দিনে এমন ঘটনা-র সাক্ষী হবেন না ত্রিপুরাবাসী, এমনটাই আশা প্রকাশ করেন তিনি৷


আজ ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশনে বিধায়ক সুধন দাস এবং বিধায়ক প্রভাত চৌধুরী-র উল্লেখপর্বে উত্থাপিত নোটিশের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, গত ৩ মার্চ মনিরামপুর বাজার শেডে ধনঞ্জয় ত্রিপুরা স্মরণে অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় দুসৃকতিকারী-রা বিধায়ক বাদল চৌধুরী-কে লোহার রড, লাঠি ও পাথর দিয়ে খুন করার উদ্দেশ্যে শারীরিক নির্যাতন করেছেন, এমনটাই অভিযোগে মোট আট জন-কে অভিযুক্ত করে ঋষ্যমুখ আউটপোস্ট-এ সিপিএম-র বিলোনিয়া বিভাগীয় সম্পাদক তাপস দত্ত মামলা রুজু করেন৷ অভিযোগে তিনি জানিয়েছেন, ওই ঘটনায় বাদল চৌধুরী ও তার দেহরক্ষী এবং বাসুদেব মজুমদার-র দেহরক্ষী আহত হন৷ তাছাড়া, দুইটি যানবাহন-র ক্ষতি হয়েছে, অভিযোগ রয়েছে৷


মুখ্যমন্ত্রী জানান, ওই অভিযোগের ভিত্তিতে তদন্তকারী অফিসার ঘটনার তদন্ত শুরু করেন৷ তদন্তের সময় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বিবরণ রেকর্ড করেন এবং গাড়ি দু’’টি বাজেয়াপ্ত করেন৷ এছাড়াও ঘটনাস্থল এবং ক্ষতিগ্রস্থ গাড়ির ভেতর থেকে ঘটনার সময় ব্যবহৃত কিছু সামগ্রী সংগ্রহ করেন৷ পুলিশের তরফ থেকে এজাহারে উল্লেখিত অভিযুক্তদের বাড়িতে বারবার হানা দেওয়া হয়েছে৷ কিন্তু অভিযুক্তরা গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিয়েছে৷ পরবর্তীতে গত ৯ মার্চ আদালতের নির্দেশে বাজেয়াপ্ত গাড়িগুলিকে ছেড়ে দেওয়া হয়েছে৷


তিনি বলেন, গত ১৮ মার্চ ঘটনার তদন্তকারী অফিসার আটজন অভিযুক্তকে থানায় হাজিরের জন্য নোটিশ জারী করেন এবং সেইসঙ্গে সেইদিন পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের বাড়িতে বার বার হানা দেওয়া হয়েছে৷ কিন্ত তাদের খুঁজে পাওয়া যায়নি৷ তবে ওই দিনই অভিযুক্তরা সকলে জেলা আদালতে আত্মসমর্পন করেন এবং আদালত থেকে জামিন পান৷

তিনি আরও জানান, ঘটনার দিন ড: শাস্বতী দাস প্রাথমিক ভাবে আহত বাদল চৌধুরী-কে বিলোনিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসা করেন এবং পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিতকের পরামর্শে তাকে আগরতলা জিবি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করেন৷ পরবর্তীতে জিবি হাসপাতাল থেকে বাদল চৌধুরী-র আঘাতের রিপোর্ট-এ জানা গেছে তিনি সামান্য আঘাত পেয়েছেন৷


মুখ্যমন্ত্রী বলেন, গত ২৩ মার্চ পুলিশ জীতেন্দ্র ত্রিপুরা এবং কমলা চৌধুরী-কে ওই মামলায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে৷ ঘটনার তদন্ত জারী আছে৷ এদিন তিনি বাদল চৌধুরী-র উপর আক্রমনের নিন্দা জানিয়েছেন৷ তাঁর কথায়, জনপ্রতিনিধি-দের উপর এধরনের ঘটনা কোনভাবেই বরদাস্ত করা হবে না৷ প্রশাসন ওই ঘটনায় কঠোর ব্যবস্থা নেবে৷ তবে, এ-ধরনের ঘটনা এড়াতে সকলকেই দায়িত্ব নিতে হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top