News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের ৫৫৩টি পরিবারের অন্ত্যোদয় কার্ড দেওয়া হয়েছে
Image

রাজ্যের ৫৫৩টি পরিবারের অন্ত্যোদয় কার্ড দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ ২০১৮ সালের মার্চ মাস থেকে এখন পর্যন্ত ১৭,৬৩৮টি পরিবারের ৬৫,৩৬৯ জন সদস্যকে চিহ্ণিত করে প্রায়োরিটি গ্রপ (পিজি) রেশনকার্ড প্রদান করা হয়েছে এবং খাদ্য দপ্তর থেকে সহায়তা প্রদান করা হচ্ছে৷


আজ রাজ্য বিধানসভায় বিধায়ক আশিস কুমার সাহার এক প্রশের লিখিত উত্তরে খাদ্য, জনসংভরণ ও ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব এই তথ্য জানিয়েছেন৷ তিনি জানান, এই সময়ের মধ্যে ৫৫৩টি পরিবারের ১,৫৩৩ জন সদস্যকে চিহ্ণিত করে অন্ত্যোদয় কার্ড দেওয়া হয়েছে এবং খাদ্য দপ্তর থেকে সহায়তা প্রদান করা হচ্ছে৷ এদিকে, রাজ্যে সর্বমোট ২ লক্ষ ৬৬ হাজার ১৫টি পরিবারকে প্রধানমন্ত্রী উজ্জলা যোজনায় ডিপোজিট ফ্রি রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে বলে খাদ্য, জনসংভরণ ও ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব আজ রাজ্য বিধানসভায় জানিয়েছেন৷


বিধায়ক রামপদ জমাতিয়ার এক প্রশের লিখিত উত্তরের তিনি জানান, আই ও সি এল কর্তৃক প্রদত্ত তথ্য অনুযায়ী সারা দেশে আরও ১ কোটি পরিবারকে নতুন সংযোগ দেওয়ার পরিকল্পনা বর্তমানে কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন আছে৷ এই পরিকল্পনা বাস্তবায়িত হলে যাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া আছে রাজ্যের এমন ৫,৪৫৩টি পরিবারকে এই যোজনায় গ্যাসের সংযোগ দেওয়া যাবে বলে আশা করা যাচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top