News Flash

  • Home
  • Uncategorized
  • শ্বশুরবাড়িতে নির্যাতিতা গৃহবধূ অবশেষে জীবন যুদ্ধে হার মানল
Image

শ্বশুরবাড়িতে নির্যাতিতা গৃহবধূ অবশেষে জীবন যুদ্ধে হার মানল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে অগ্ণি দগ্দ গৃহবধূ মধুমিতা সরকার প্রায় দুমাস জিবি হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত জীবন যুদ্ধে হেরে গেল৷ ৯মাস আগে এয়ারপোর্ট থানা এলাকার নারায়ণপুরের বাসিন্দা মধুমিতা সরকারের ভালোবেসে বিয়ে হয় নিকেশ সরকার নামে এক যুবককের সঙ্গে৷


বিয়ের সময় পণসহ জিনিসপত্র না পাওয়ার কারণে প্রতিনিয়ত মারধর করত ওই গৃহবধূকে৷ নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে ২মাস আগে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে ঐ গৃহবধূ মধুমিতা৷পরিবারের লোকজনেরা সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসে আগরতলা জিবি হাসপাতালে৷দীর্ঘ দুই মাস আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসার পর সোমবার রাতে ওই গৃহবধূ মৃত্যুর কোলে ঢলে পড়ে৷

মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বর থেকে পালিয়ে যায় স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনেরা৷ মৃত গৃহবধূর মা জানান স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে থানায় মামলা করবেন৷ ময়নাতদন্তের পর গৃহবধূর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷অগ্ণিদগ্দ গৃহবধূর জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top