News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন দাবীতে শান্তিরবাজারে শ্রমিকদের সড়ক অবরোধ
Image

বিভিন্ন দাবীতে শান্তিরবাজারে শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৩ মার্চ৷৷ শান্তিরবাজার ট্রাইজংশন এলাকায় জাতীয় সড়ক অবরোধে বসলো ও এন জি সির শ্রমিকরা৷ আজ সকাল আনুমানিক ১০ ঘটিকায় শান্তির বাজার ট্রাইজংশন এলাকায় জাতীয় সড়ক অবরোধে বসলো ও এন জি সির শ্রমিকরা৷


শ্রমিকরা অবরোধে বসে সংবাদমাধ্যমের সামনে জানান উনারা শান্তির বাজার মহকুমার যে সকল জায়গায় কাজ করছেন এর মধ্যে কিছু জায়গায় এলাকার কিছু সংখ্যক যুবকের জন্য উনারা সঠিকভাবে কাজ করতে পারছেননা৷ এলাকার যুবকরা উনাদের কেবেল তার কেটে ফেলছে বলে অভিযোগ৷ এরমধ্যে একজন যুবক নিজেকে বিধায়কের ভাই বলে পরিচয় দিযে থাকেন বলে অভিযোগ শ্রমিকদের৷


শ্রমিকরা কাজের নিরাপত্তা চেয়ে আজ জাতীয় সড়ক অবরোধে বসে৷ আজকের এই অবরোধে যানচালকদের ও যাত্রীদের অসুবিধার সন্মুখিন হতেহয়৷ পরবর্তী সময় দীর্ঘ এক ঘন্টা অবরোধ চলার পর শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তীর হস্তক্ষেপে পথ অবরোধ মুক্তহয়৷ অবরোধ সম্পর্কে ওসি সংবাদমাধ্যমের সামনে জানান শ্রমিকরা উনাদের অসুবিধার কথা প্রশাসনকে না জানিয়েই পথ অবরোধে বসে৷ পরবর্তী সময় ওসির পতিশ্রুতিতে পথ অবরোধমুক্ত করাহয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top