News Flash

  • Home
  • Uncategorized
  • জনস্বার্থে ফের সরব হবেন বিরোধীরা, আমরা ভয় পাই না : রাহুল গান্ধী
Image

জনস্বার্থে ফের সরব হবেন বিরোধীরা, আমরা ভয় পাই না : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): একটি বিল ঘিরে মঙ্গলবার ধুন্ধুমার কাণ্ড হয়েছিল বিহার বিধানসভায়। রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর বিধায়কদের মারধর করে, টেনে-হিঁচড়ে বিধানসভার ভিতর থেকে বাইরে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিহার পুলিশের বিরুদ্ধে। মাথায় চোট পেয়ে গুরুতর অসুস্থ হয়েছেন বিধায়ক সতীশ কুমার। আহত হয়েছেন আরও কয়েক জন। মঙ্গলবারের এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধী বুধবার টুইট করে জানিয়েছেন, “জনস্বার্থে ফের সরব হবেন বিরোধীরা, আমরা ভয় পাই না!” একইসঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে খোঁচা দিয়ে রাহুল গান্ধী টুইট করেছেন, “মুখ্যমন্ত্রী (নীতীশ কুমার) পুরোপুরি আরএসএস/বিজেপিময় হয়ে গিয়েছেন।”

বিহার বিধানসভায় মঙ্গলবারের ঘটনার প্রেক্ষিতে বুধবার সকালে টুইট করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। রাহুল টুইটারে লেখেন, “বিহার বিধানসভার লজ্জাজনক ঘটনা থেকে এটা পরিষ্কার মুখ্যমন্ত্রী (নীতীশ কুমার) পুরোপুরি আরএসএস/বিজেপিময় হয়ে গিয়েছেন। যাঁরা গণতন্ত্রকে অপমান করেন, তাঁদের সরকারে থাকার কোনও অধিকার নেই। বিরোধীরা আবারও জনস্বার্থে সরব হবেন, আমরা ভয় পাই না!” 

উল্লেখ্য, ঘটনার সূত্রপাত ‘বিহার স্পেশাল আর্মড পুলিশ বিল ২০২১’ ঘিরে। এই বিলে এমন ধারা রয়েছে, যাতে পুলিশ বিনা ওয়ারেন্টে শুধুমাত্র সন্দেহের বশেই কারও বাড়িতে তল্লাশি চালাতে পারে বা কাউকে গ্রেফতার করতে পারে। বিলের বিরুদ্ধে মঙ্গলবার সকাল থেকেই বিধানসভার অধিবেশন ব্যাহত করার চেষ্টা করেন বিরোধী আরজেডি-র বিধায়করা। তার জেরে দফায় দফায় অধিবেশনের কাজ ব্যাহত হয়। শেষ পর্যন্ত বিরোধীরা ওয়াকআউট করার পর বিল পাশ হয়ে যায় বিধানসভায়। তার পরেও বিল প্রত্যাহারের দাবিতে স্পিকার বিজয়কুমার সিংকে চেম্বারে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন তেজস্বী যাদবের দলের বিধায়করা। দীর্ঘক্ষণ স্পিকার এ ভাবে আটকে থাকার পর ময়দানে নামে পুলিশ। কার্যত মারতে মারতে, কাউকে টেনে-হিঁচড়ে বাইরে বের করে দিতে শুরু করেন পুলিশকর্মীরা। 

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top