News Flash

  • Home
  • Uncategorized
  • যোগ্যতা নির্ণয় হলেই হাইকোর্টের রায়ে সর্বশিক্ষা শিক্ষকরা নিয়মিত বেতনক্রম পাবেন : শিক্ষামন্ত্রী
Image

যোগ্যতা নির্ণয় হলেই হাইকোর্টের রায়ে সর্বশিক্ষা শিক্ষকরা নিয়মিত বেতনক্রম পাবেন : শিক্ষামন্ত্রী

আগরতলা, ২৩ মার্চ (হি.স.)৷৷ ত্রিপুরা হাইকোর্টের রায়ে সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিত বেতনক্রম দেওয়া হবে৷ তবে শিক্ষকতায় যোগ্যতার প্রশ্ণে কোনও আপস করা হবে না৷ আজ বিধানসভায় বাজেট অধিবেশনের তৃতীয় দিনে বিধায়ক সুশান্ত চৌধুরীর উল্লেখপর্বে উত্থাপিত নোটিশের জবাবে এ-কথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তবে, উচ্চ আদালতের রায় আমাদের কাছে কিছুটা অস্পষ্ট৷ তাই পরীক্ষা-নিরীক্ষা চলছে৷ কিন্তু, সমস্ত বিষয় বিবেচনায় রেখেই ত্রিপুরা সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে, বলেন তিনি৷


এদিন শিক্ষামন্ত্রী জানান, কেন্দ্রীয় অর্থানুকূল্যে পরিচালিত সর্বশিক্ষা অভিযান প্রকল্পটি ত্রিপুরায় ২০০১-০২ অর্থ বছর শুরু হয়েছে৷ এই প্রকল্পের অধীনে ২০০৩-০৪ সাল থেকে চুক্তির ভিত্তিতে মোট ৫,৬৯১ জনের মধ্যে প্রাথমিক স্তরে ২,৭৮২ জন ও উচ্চ প্রাথমিক স্তরে ২৯০৯ জন শিক্ষককে নিয়োগ করা হয়েছিল৷ ওই চুক্তির মেয়াদ ছিল ১ বছর যা তাঁদের কর্মদক্ষতার উপর নির্ভর করে সময় সময় বৃদ্ধি করা হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় ২০০৯-১০ অর্থ বছর থেকে থেকে চালু হওয়া কেন্দ্রীয় অর্থানুকূল্য পরিচালিত ’’রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান’ নামক আরেকটি প্রকল্পেও ৩৯০ জন চুক্তিবদ্ধ শিক্ষক নিয়োগ করা হয়েছিল৷ প্রকল্প দুটিতে চুক্তিবদ্ধ শিক্ষক ছাড়া চুক্তির ভিত্তিতে অশিক্ষক কর্মচারীদেরকেও নিয়োগ করা হয়েছিল৷


তিনি বলেন, ২০১৮ সালের ১ এপ্রিল থেকে সর্বশিক্ষা অভিযান, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ও শিক্ষক শিক্ষণ, এই তিনটি প্রকল্পকে একত্রিত করে সমগ্র শিক্ষা অভিযান নামে একটি সংহত কেন্দ্রীয় প্রকল্পের সুচনা করে কেন্দ্রীয় সরকার৷ তিনি জানান, ২০২০-২১ অর্থ বছরে ৬,০৪৫ জন চুক্তিবদ্ধ কর্মচারী সমগ্র শিক্ষা অভিযানে কর্মরত আছেন৷ তাঁদের মধ্যে প্রাথমিক শিক্ষক ২,৬৭৫ জন, উচ্চ প্রাথমিক শিক্ষক ২,৬২০ জন, মাধ্যমিক স্তরের শিক্ষক ২৪৯ জন এবং অশিক্ষক কর্মচারী ৫০১ জন রয়েছেন৷


তাঁর কথায়, সর্বশিক্ষা প্রকল্পের অধীনস্ত ৫,২৯৫ জন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক পর্যায়ের চুক্তিবদ্ধ শিক্ষক তাদের নিয়মিতকরণের দাবিতে ত্রিপুরা উচ্চ আদালতে দুটি রিট পিটিশন দায়ের করেন৷ ত্রিপুরা উচ্চ আদালত উক্ত রিট পিটিশন দুটোর পরিপ্রেক্ষিতে গত ২৩ ফেব্রুয়ারি প্রদত্ত রায় ও আদেশনামায় সর্বশিক্ষা অভিযানে চুক্তিবদ্ধ শিক্ষকদেরকে প্রাথমিক, উচ্চ প্রাথমিক সরকারি শিক্ষকদের বেতনক্রম অনুসারে নিয়মিত বেতনক্রম প্রদানের নির্দেশ দেন৷ এই রায়ে ত্রিপুরা উচ্চ আদালত সর্বশিক্ষা-য় চুক্তিবদ্ধ শিক্ষকদের নিয়মিত বেতন প্রদানের সময় ফিক্সেশন, ইনক্রিমেন্ট প্রদান, পেনশনের সুযোগ এ-সমস্ত বিষয়েও নির্দেশ প্রদান করেন৷ ওই রায় আগামী ছয়মাসের মধ্যে কার্যকর করার আদেশও দেন৷

তিনি বলেন, ওই রায় ও আদেশের ৪৯ নং অনুচ্ছেদ অনুসারে প্রত্যেক চুক্তিবদ্ধ শিক্ষকের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা যাচাই করার লক্ষ্যে রাজ্য সরকার আইন দফতর ও অর্থ দফতরের মতামত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে৷ তাঁর কথায়, শিক্ষার অধিকার আইন, শিক্ষক নিয়োগে ন্যূনতম যোগ্যতা, টেট উত্তীর্ণ হওয়া এবং ২০১০-র পূর্বে নিযুক্তি হলে নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে৷ সে মোতাবেক ইতিমধ্যে প্রত্যেকের কাছে যোগ্যতার বিবরণ জানানোর জন্য শিক্ষা দফতর চিঠি পাঠিয়েছে৷


তাঁর কথায়, বামফ্রন্ট জমানায় শিক্ষা ব্যবস্থাকে সর্বনাশ করা হয়েছে৷ নিয়োগ নীতির তোয়াক্কা না করে নিযুক্তিতে কয়েক হাজার চাকরিচ্যুত হয়েছেন৷ শুধু তা-ই নয়, সর্বশিক্ষা এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগে এসটি-এসসি সংরক্ষণ নীতি মানা হয়নি৷ তিনি বলেন, ত্রিপুরা হাইকোর্টের রায়ে সর্বশিক্ষার শিক্ষকরা নিয়মিত বেতনক্রম পাবেন৷ কিন্তু যোগ্যতা নির্ণয়ে তাঁরা সেই সুযোগ পাবেন৷ কারণ, যোগ্যতার প্রশ্ণে কোনও আপস করা হবে না৷ এমন-কি, অন্যায়ভাবে কোনও পদক্ষেপ নিয়ে নতুন কোনও মামলা হোক চাইছি না, সাফ জানালেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top