News Flash

  • Home
  • Uncategorized
  • হরিয়ানায় প্রকাশ্যে হোলি বাতিল, থাকছে আরও নিষেধাজ্ঞা
Image

হরিয়ানায় প্রকাশ্যে হোলি বাতিল, থাকছে আরও নিষেধাজ্ঞা

চন্ডীগড়, ২৪ মার্চ (হি.স.): আশঙ্কা সত্যি করে প্রতিদিনই একটু একটু করে ভয় বাড়াচ্ছে করোনা। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। আতঙ্ক শুরু হয়েছে গিয়েছে মহারাষ্ট্র, দিল্লি, পঞ্জাব, হরিয়ানা-সহ বিভিন্ন রাজ্যে। দিল্লিতে ইতিমধ্যেই প্রকাশ্যে হোলি, শব-এ-বরাত এবং নবরাত্রি উৎসব পালনের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার হরিয়ানাতেও প্রকাশ্যে বাতিল করা হল রঙের উৎসব। বুধবার হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, “করোনা-পরিস্থিতির কথা মাথায় রেখে, হরিয়ানার প্রকাশ্যে হোলি উৎসব বাতিল করা হয়েছে।”

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন ফের করোনা-সংক্রমণ বৃদ্ধি করোনার দ্বিতীয় ঢেউয়ের ইঙ্গিত। আর এই সংক্রমণ বৃদ্ধির পিছনে যেমন কিছুটা করোনার নতুন প্রজাতি দায়ী, ঠিক তেমনই জনসাধারণের কোভিডবিধি না মেনে চলাও এই সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। হরিয়ানায় এই মুহূর্তে খুব দ্রুত না-হলেও বাড়ছে করোনা-সংক্রমণের সংখ্যা। প্রতিবেশী রাজ্য পঞ্জাবে খারাপ অবস্থা। দিল্লিতেও বাড়ছে করোনা-সংক্রমণ। তাই আগাম সতর্কতা হিসেবে প্রকাশ্যে রঙের উৎসব বাতিল করল হরিয়ানা সরকার। পাশাপাশি করোনা-বিধি মেনে চলার জন্য জনগণকে অনুরোধ করা হয়েছে। আরও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top