News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তর্জাতিক বিমান বাতিলের সিদ্ধান্ত ডিজিসিএ’র আগরতলায় বিমান বন্দরে পুণরায় স্ক্রিনিং শুরু হচ্ছে
Image

আন্তর্জাতিক বিমান বাতিলের সিদ্ধান্ত ডিজিসিএ’র আগরতলায় বিমান বন্দরে পুণরায় স্ক্রিনিং শুরু হচ্ছে

আগরতলা, ২৩ মার্চ (হি. স.)৷৷ সম্প্রতি বহিরাজ্য ফেরত নাগরিকদের অধিকাংশের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাই, বিমান বন্দরে পুণরায় স্ক্রিনিং শুরু করবে ত্রিপুরার স্বাস্থ্য দফতর৷ আজ পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিক ডা: দেবাশীষ দাস এ-কথা জানিয়েছেন৷ তিনি বলেন, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক-র পৌরোহিত্যে জেলাভিত্তিক টাস্ক ফোর্স-র বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


তাঁর কথায়, সম্প্রতি বহিরাজ্য ফেরত ৩৮ জন নাগরিক-র দেহে করোনা-র সংক্রমণ পাওয়া গিয়েছে৷ অধিকাংশই বিমানে ত্রিপুরায় এসেছেন৷ তাই বিমান বন্দর-এ পুনরায় স্ক্রিনিং-এ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ সাথে তিনি যোগ, করোনা-র নিয়ে সতর্কতামূলক ব্যবস্থায় মানুষের উদাসীনতা যেমন মুখে মাস্ক পরিধান না করা, স্বাস্থ্য দফতরের অন্যান্য সুরক্ষা নির্দেশিকা মেনে না চলা করোনা-র প্রকোপ বাড়াতে যথেষ্ট সহায়ক হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন৷
এদিন তিনি সাম্প্রতিক নির্বাচনী জনসভা নিয়ে তিনি বলেন, সমস্ত বিষয় আলোচনায় গুরুত্ব পেয়েছে এবং সময় এসেছে কঠোর পদক্ষেপ নিতে হবে৷ তবে, স্বাস্থ্য দফতর নতুন সুরক্ষা নির্দেশিকা বাস্তবায়নে পদক্ষেপ নেবে৷ তাঁর কথায়, সম্প্রতি করোনা আক্রান্তের অনেকেরই ভ্রমণ ইতিহাস রয়েছে এবং তাদের সংস্পর্শে কারা ছিলেন তাদের খোজ শুরু হয়েছে৷


এদিকে, করোনার সংক্রমণ ক্রমেই ভারতে বেড়ে চলেছে এমত অবস্থায় এবার আন্তর্জাতিক বিমান বাতিল করার সিদ্ধান্ত নিল ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)৷ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক উড়ান বাতিল করা হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে৷ তবে কাগর্ো বিমান এর ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য নয় বলেও সংস্থার পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যদি সংস্থার পক্ষ থেকে কোনো বিশেষ ভাবে অনুমতি দেওয়া হয় তাহলে সে ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য থাকবে না৷

দেশে ক্রমশ করুনা পরিস্থিতি বাড়ায় আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে সম্প্রতি এই নিয়ম জারি করা হয়েছে৷ সংস্থার পক্ষ থেকে এক নির্দেশনায় বলা হয়েছে যাত্রীরা ব্যতিক্রমী পরিস্থিতি বাদে লাখের নিচে তাদের মাস্ক হতে পারবে না৷ বিমান বন্দরগুলোতে ও মোতায়েন করা নিরাপত্তা কর্মীদের নিশ্চিত করতে হবে যে প্রত্যেক যাত্রী কোভিদ-১৯ বিধি মেনে চলছেন৷


প্রসঙ্গত গত বছর করোনা সংক্রমণ এড়াতে ২৩ মার্চ থেকে সমস্ত আন্তর্জাতিক বিমান বাতিল করেছিল কেন্দ্র৷ তারপর থেকে একাধিকবার বিমান বাতিলের সময়সীমা বাড়ানো হয়েছে৷ তবে গত বছর জুলাই মাস থেকে দ্বিপাক্ষিক ‘এয়ার বাবল’ ব্যবস্থাপনায় নির্দিষ্ট কিছু দেশের সঙ্গে বিমান চলাচল শুরু হয়৷ ভারত ২০টি দেশের সঙ্গে এই ব্যাবস্থা চালু করে৷ তার মধ্যে ছিল ব্রিটেন ও আমেরিকা৷ এর অধীনে বিশেষ বিমান তাদের নির্দিষ্ট অঞ্চলের মধ্যে চলাচল করতে পারত৷
প্রসঙ্গত, ভারতে খানিকটা কমল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা৷ বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০,৭১৫ জন৷ ২৪ ঘন্টায় সমগ্র দেশে মৃত্যুর সংখ্যা ১৯৯৷ ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বাড়তে বাড়তে ৩.৪৫-লক্ষের (২.৯৬) গণ্ডি ছাড়িয়ে গেল৷ সোমবার সারা দিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৭১৫ জন, এই সময়ে ভারতে মৃত্যু হয়েছে ১৯৯ জনের৷ পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ২৯,৭৮৫ জন করোনা-রোগী ভারতে সুস্থ হয়ে উঠেছেন৷ ফলে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,১১,৮১,২৫৩ জন করোনা-রোগী (৯৫.৬৭ শতাংশ)৷
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৪০,৭১৫ জন কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হওয়ার পর মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে ১,১৬,৮৬,৭৯৬-তে গিয়েছে৷ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১৯৯ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৬০,১৬৬ জন৷ মঙ্গলবার আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৪৫ হাজার ৩৭৭ জন (২.৯৬ শতাংশ), বিগত ২৪ ঘন্টার মধ্যে বেড়েছে ১০,৭৩১ জন৷ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৪ কোটি ৮৪ লক্ষ ৯৪ হাজার ৫৯৪ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ৩২,৫৩,০৯৫ জনকে বিগত ২৪ ঘন্টায় কোভিড টিকা দেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top