News Flash

  • Home
  • Uncategorized
  • সস্তা হল পেট্রোল ও ডিজেল, দীর্ঘ দিন পর স্বস্তিতে সাধারণ মানুষ
Image

সস্তা হল পেট্রোল ও ডিজেল, দীর্ঘ দিন পর স্বস্তিতে সাধারণ মানুষ

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে অবশেষে খানিকটা দাম কমল পেট্রোল ও ডিজেলের। বুধবার রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে সস্তা হয়েছে পেট্রোল-ডিজেলের দর। কলকাতায় বুধবার ১৭ পয়সা কমেছে পেট্রোলের দাম| কলকাতায় আইওসি-র পাম্পে এদিন পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটারে ৯১.১৮ টাকা। ডিজেল ১৭ পয়সা কমে হয়েছে ৮৪.১৮ টাকা। 

কলকাতার পাশাপাশি বুধবার পেট্রোল-ডিজেলের দাম কমেছে দিল্লি, মুম্বই এবং চেন্নাইতেও| দিল্লিতে ১৮ পয়সা কমার পর পেট্রোলের দাম এখন ৯০.৯৯ টাকা প্রতি লিটার এবং ১৭ পয়সা কমার পর ডিজেলের দাম এখন ৮১.৩০ টাকা| পাশাপাশি মুম্বইয়ে ১৭ পয়সা কমেছে পেট্রোলের দাম এবং ১৮ পয়সা কমেছে ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম, যথাক্রমে ৯৭.৪০ টাকা প্রতি লিটার (পেট্রোল) এবং ৮৮.৪২ টাকা প্রতি লিটার (ডিজেল)| চেন্নাইয়ে পেট্রোলের দাম ১৬ পয়সা কমার পর নতুন দাম ৯২.৯৫ টাকা এবং ১৬ পয়সা কমার পর ডিজেলের দাম ৮৬.২৯ টাকা।

বিগত এক বছরের মধ্যে এই প্রথমবার দাম কমল দুই জ্বালানি তেলের। ২০২০ সালের ১৬ মার্চ সর্বশেষ দাম কমেছিল পেট্রোল ও ডিজেলের। বিশ্ব বাজারে তেলের দাম কমার সঙ্গে তাল মিলিয়ে দেশেও পেট্রোল-ডিজেলের দাম কমায় কিছুটা যেন স্বস্তির হাওয়া। জ্বালানি তেলের দর কমায় খানিকটা স্বস্তি পেলেন আমজনতা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top