News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন রেকর্ডের হাতছানি ভারত অধিনায়ক বিরাট কোহলির সামনে
Image

নতুন রেকর্ডের হাতছানি ভারত অধিনায়ক বিরাট কোহলির সামনে

পুনে, ২৩ মার্চ (হি.স) : এবার নতুন রেকর্ডের হাতছানি ভারত অধিনায়ক বিরাট কোহলির সামনে। মঙ্গলবার পুনেতে শুরু হচ্ছে ভারত ইংল্যান্ড তিন ম্যাচের একদিনের সিরিজ। টিম ইন্ডিয়ার অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে শেষ শতরান হাঁকিয়েছিলেন। আর ঘরের মাঠে শেষবার সীমিত ওভারের এই ফরম্যাটে শতরান করেন দু’বছর আগে।
পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে ৭০ টি শতরানের কৃতিত্ব গড়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এর মধ্যে ৪৩ টি একদিনের ও ২৭ টি টেস্ট সেঞ্চুরি রয়েছে। এর মধ্যে ভারতের মাটিতে শচীন টেন্ডুলকারের একদিনের ফরম্যাটে ২০টি শতরান রয়েছে। আর সেখানে বিরাট কোহলি উনিশটি শতরানের দাঁড়িয়ে আছেন। এবার তিন ম্যাচের এই একদিনের সিরিজে একটি শতরান করতে পারলে তিনি শচীন তেন্দুলকার নজির স্পর্শ করবেন। আর অন্যদিকে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির নামের পাশে ৪১ টি শতরান রয়েছে। আরেকটি শতরান করতে পারলেই তিনি প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পয়েন্টিংকে টপকে একক কৃতিত্ব গড়বেন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top