News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে গ্রামীণ বিকাশ করা হবে : অমিত শাহ
Image

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে গ্রামীণ বিকাশ করা হবে : অমিত শাহ

গোসাবা (দক্ষিণ ২৪ পরগনা), ২৩ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে গ্রামীণ বিকাশ করা হবে। গ্রামের যুব সমাজের উন্নয়ন করা হবে, প্রত্যেকটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ করবে বিজেপি সরকার। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবার জনসভা থেকে পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সহ। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আমফানের টাকা যাঁরা খেয়েছে, বিশেষ তদন্তকারী দল গঠন করে তাঁদের শাস্তি দেওয়া হবে। সুন্দরবনকে অন্যতম উন্নত এলাকায় উন্নীত করা হবে বলেও আশ্বস্ত করেছেন অমিত শাহ।
এদিন দুপুরে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “বন্ধুগণ গঙ্গাসাগরের পবিত্র তীর্থভূমিতে এসে নিজেকে ধন্য মনে করছি। কথায় আছে, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। এটা বাংলার পবিত্র ভূমি, এখানকার মানুষ স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। বাংলা থেকে তৃণমূলকে সরাতে হবে। ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের বলিদান দিবসে তাদের শ্রদ্ধা জানাই। বাংলায় এখন শুধুই দুর্নীতি-তোলাবাজি চলছে, সুন্দরবনের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমাদের ঘোষণাপত্রে বলা আছে, সুন্দরবনকে সবথেকে উন্নত ক্ষেত্র হিসেবে আমরা গড়ে তুলবো।” স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “আপনারা এবার বিজেপি সরকার গঠন করুন। আমরা নলের মাধ্যমে প্রত্যেকটি ঘরে শুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ করবো। সুন্দরবনে বিশ্বজুড়ে পর্যটকদের আনার জন্য একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। সুন্দরবনকে অন্যতম উন্নত এলাকা বানানো হবে।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে অমিত শাহ বলেছেন, “কেন্দ্রে বিজেপি সরকার হতেই ১৫ কোটি প্রকল্প মোদী সরকার পাঠিয়েছে। কিন্তু দিদি এখানে চালু করতে দেননি। আমফানের পর ১০ হাজার কোটি টাকা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, কিন্তু এখানকার জনগণ কিছুই পাননি। আমফানের ১০ হাজার কোটি টাকা কোথায় গেল ? সব টাকা খেয়েছে ভাইপো কোম্পানি। বিশেষ তদন্তকারী দল (সিট) তৈরি করে চুরির টাকা বের করা হবে। দোষীদের আমরা জেলে ঢোকাবো।” অমিত শাহ আশ্বস্ত করেছেন, “পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে গ্রামীণ বিকাশ হবে। গ্রামের যুব সমাজের উন্নয়ন করবে বিজেপি। ” মমতা সরকারকে খোঁচা দিয়ে অমিত শাহ বলেছেন, “১০ বছর মমতা দিদির সরকার আছে। কিন্তু, মহিলাদের জন্য কোনও সংরক্ষণ করেননি। কিন্তু, এবার আপনারা বিজেপি সরকার তৈরি করুন মহিলাদের জন্য ৩৩ শতাংশ রিজার্ভেশন আমরা করব। বাংলায় বিজেপি সরকার এলে যে কোনও সরকারি পরিবহণে মহিলাদের জন্য নিঃশুল্ক যাতায়াতের ব্যবস্থা করবে।”

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top