News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষ ৭২ ঘন্টা পর নিহত চোরকে স্বদেশে ফিরিয়ে নিল বাংলাদেশ প্রশাসন
Image

অবশেষ ৭২ ঘন্টা পর নিহত চোরকে স্বদেশে ফিরিয়ে নিল বাংলাদেশ প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২২ মার্চ৷৷ বিএসএফ ও কদমতলা পুলিশের চাপে পড়ে অবশেষে ৭২ ঘন্টা পর বাংলাদেশ প্রশাসন ভারত সীমান্তে গুলিবিদ্ধ হয়ে মৃত গরু চোর বাপ্পা মিয়াকে সমঝে নেয়৷ গত ২০ মার্চ শনিবার মাঝরাতে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার কেটে ভারতে গরু চুরি করতে এসে সীমান্ত বাহিনীর গুলিতে মৃত্যু ঘটেছিল কুখ্যাত চোর বাপ্পা মিয়ার৷


বিএসএফ ও কদমতলা থানার সকল আইনি প্রক্রিয়ার পর আজ কদমতলা থানাধীন ইন্দো-বাংলা সীমান্তের ১৬৬ নং ব্যাটেলিয়ানের বিএসএফ ক্যাম্পের আওতাধীন ইয়াকুব নগর সীমান্ত দিয়ে মৃতদেহটি বাংলাদেশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়৷উপস্থিত ছিলেন ১৬৬ নং বিএসএফ এর শীর্ষ আধিকারিক, কদমতলা থানার পুলিশ, বাংলাদেশের জুরি থানার পুলিশ ও বিজিবি৷


ঘটনার বিবরণে প্রকাশ,গত ২০ মার্চ শনিবার মাঝরাতে উত্তর জেলার কদমতলা থানাধীন ভারত-বাংলাদেশ সীমান্তের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের ১৬৬ নং ইয়াকুব নগর বিএসএফ ক্যাম্পের ১৮২২/২৪ এস নং পিলারের মাঝখানে বাংলাদেশের একটি চোরের দল সীমান্তের কাঁটাতার কেটে ভারতে প্রবেশ করে৷ ভারতে প্রবেশ করে গরু চুরি করতে আসলে এলাকাবাসী টের পেয়ে হই হুল্লোর শুরু করে৷তৎক্ষণাৎ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা পি এ গান দিয়ে এক পাচারকারীকে গুলি করেন৷ ততক্ষণে দলের অন্যান্য পাচারকারীরা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করলেও গুলিবিদ্ধ এক পাচারকারী ভারত সীমান্তের মাটিতে লুটিয়ে পড়ে৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসেন সীমান্ত সুরক্ষা বাহিনীর শীর্ষ আধিকারিক ও কদমতলা থানার পুলিশ৷ মৃত পাচারকারীর কাছ থেকে একটি তার কাটার কাঁটার, তরোয়াল, দা সহ অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়৷ তাছাড়া জানা যায় মৃত পাচারকারী বাংলাদেশের জুরি থানার অন্তর্গত পূর্ব বটুলি গ্রামের বাপ্পা মিয়া (৩২) পিতা আব্দুল রুফ৷দীর্ঘদিন ধরে সে অবৈধ পাচার বাণিজ্যের বাদশা বলে পরিচিত ছিল৷ তারপর কদমতলা থানার পুলিশ মৃতদেহটিকে সীমান্ত থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কদমতলা গ্রামীণ হাসপাতালের মর্গে নিয়ে আসে৷কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও বাংলাদেশ প্রশাসন মৃতদেহটি নেওয়ার জন্য কোন তৎপরতা দেখায়নি৷


তা নিয়ে সীমান্ত সুরক্ষা বাহিনী বাংলাদেশের জুড়ি থানার পুলিশ ও বিজিবিকে দফায় দফায় চিঠি পাঠায়৷ অবশেষে ৭২ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর বাংলাদেশ প্রশাসন কুখ্যাত পাচারকারী বাপ্পা মিয়ার মৃতদেহ সমঝে নেওয়ার সম্মতি জানায়৷ তারপর আজ বিকেল বেলা কদমতলা থানাধীন ১৬৬ নং বিএসএফ ব্যাটালিয়ানের ইয়াকুব নগরসীত ইন্দো-বাংলা সীমান্ত দিয়ে আনুষ্ঠানিকভাবে ভারত-বাংলাদেশের সীমান্ত সুরক্ষা বাহিনী ও পুলিশ মৃতদেহটি মৃত বাপ্পা মিয়ার পিতা অব্দুল রুফের হাতে সমঝে দেয় বাংলাদেশ প্রশাসন৷
তবে দীর্ঘদিন যাবৎ কদমতলা থানাধীন ইন্দো-বাংলা সীমান্তে ত্রাস সৃষ্টিকারী কুখ্যাত বাপ্পা মিয়ার মৃত্যুর পর সীমান্তের স্থানীয়দের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top