News Flash

Image

বিধানসভায় ৩টি বিল গৃহীত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ আজ রাজ্য বিধানসভায় তিনটি বিল গৃহীত হয়েছে৷ গৃহীত ৩টি বিলের মধ্যে রয়েছে ‘দি ত্রিপুরা মিউনিসিপল (সেভেনথ এ্যামেণ্ডমেন্ট) বিল, ২০২১ (দি ত্রিপুরা বিল নং ১ অফ ২০২১) এবং ‘দি ত্রিপুরা রিকোভারি অব ড্যামেজ টু পাব্লিক এণ্ড প্রাইভেট প্রোপার্টি বিল, ২০২১ (দি ত্রিপুরা বিল নং ২ অব ২০২১)বিল৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ এই দুটি বিল সভায় পেশ করেন৷ পরে বিল দুটি ধনি ভোটে গৃহীত হয়৷ তাছাড়া ‘দি ত্রিপুরা এক্সাইজ (ফোর্থ এ্যামেণ্ডমেন্ট) বিল, ২০২১ (দি ত্রিপুরা বিল নং ৩ অব ২০২১)বিলটিও আজ বিধানসভায় গৃহীত হয়েছে৷ উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা উত্থাপিত এই বিলটি সভায় ধনি ভোটে গৃহীত হয়৷


এদিন বিধানসভায় ‘দি ত্রিপুরা রিকোভারি অব ড্যামেজ টু পাব্লিক এণ্ড প্রাইভেট প্রোপার্টি বিল, ২০২১ (দি ত্রিপুরা বিল নং ২ অব ২০২১)বিল নিয়ে বিধায়ক বাদল চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই বিলের ফলে রাজ্যে বিরোধী দলগুলির কন্ঠ রোধ করার চেষ্টা হচ্ছে৷ কারণ, বিলে বলা হয়েছে যদি কোন ধরনের আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে হিংসাত্মক ঘটনা ঘটে এবং তাতে সরকারী কিংবা বেসরকারী সম্পত্তি নষ্ট হয় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই ব্যাপারে ক্ষতিপূরণ আদায় করা হবে আন্দোলনকারী সংস্থা, সংগঠন, দল কিংবা ব্যক্তিবর্গের কাছ থেকে৷ এজন্য সংশ্লিষ্ট থানার ওসি তদন্ত করবে এবং নির্দিষ্ট একটি ট্রাইব্যুনালে রিপোর্ট জমা দেবে৷ তার পরিপ্রেক্ষিতেই ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে৷ বিলে আরও উল্লেখ করা হয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা সংস্থাকে ঘটনার তিন মাসের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে৷ এদিন, বিরোধী বেঞ্চের সদস্যরা এই বিলের তীব্র বিরোধীতা করেছে৷ তারপরও বিলটি বিধানসভায় ধনি ভোটে গৃহীত হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top