News Flash

  • Home
  • Uncategorized
  • ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, দেশে করোনার দৈনিক সংক্রমণ ৪৭ হাজার ছুঁইছুঁই
Image

ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, দেশে করোনার দৈনিক সংক্রমণ ৪৭ হাজার ছুঁইছুঁই

নয়াদিল্লি, ২২ মার্চ (হি. স.) :  সপ্তাহের প্রথম দিনেই দেশের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। স্বাস্থ্যমন্ত্রকের   পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৪৬ হাজার ৯৫১ জন। মৃত্যু হয়েছে ২১২ জনের। তুলনায় সুস্থতার হার অনেকটাই কম। একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ২১ হাজার ১৮০ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩৪ হাজার ৬৪৬।   শুধুমাত্র মহারাষ্ট্রেই একদিনে আক্রান্ত হয়েছেন ৩০ হাজারের বেশি। আর প্রাণ হারিয়েছেন ৯৯ জন।  
সোমবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন, ৪৬ হাজার ৯৫১ জন। আগের দিন সংক্রমিত হয়েছিলেন ৪৩ হাজার ৮৪৬ জন। এনিয়ে দেশে এখনও পর্যন্ত মারণ ভাইরাসে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক কোটি ১৬ লক্ষ ৪৬ হাজার ৮১ জনে। নতুন করে মৃত্যুর মুখে ঢলে পড়েছেন ২১২ জন। এদিন সকাল আটটা পর্যন্ত করোনার বলি হলেন এক লক্ষ ৫৯ হাজার ৯৬৭ জন।’

দৈনিক সংক্রমণ যেমন লাফিয়ে বাড়ছে তেমনই দৈনিক সুস্থতার হার যথেষ্টই নিরাশাজনক। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুয়ায়ী, ‘গত ২৪ ঘন্টায় দেশজুড়ে মারণ ভাইরাসকে হারিয়ে নতুন করে সুস্থ হয়েছেন ২১ হাজার ১৮০ জন। এ নিয়ে এখনও দেশে করোনাকে জয় করলেন এক কোটি ১১ লক্ষ ৫১ হাজার ৪৬৮ জন। একদিনে দেশে সক্রিয় করোনা রুগীর সংখ্যা বেড়েছে ২৫ হাজার ৫৫৯ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৩৪ লক্ষ ৩৪৬ জনে।’ দেশে করোনার ভয়াবহ সংক্রমণের মধ্যে জোরকদমে চলছে টিকাকরণের কাজ

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top