News Flash

  • Home
  • Uncategorized
  • বেপরোয়া গাড়ির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে স্ত্রীর চোখের সামনেই প্রাণ হারালেন স্বামী
Image

বেপরোয়া গাড়ির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে স্ত্রীর চোখের সামনেই প্রাণ হারালেন স্বামী

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২১ মার্চ৷৷ গাড়ির ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক সুকল শিক্ষকের৷ শিক্ষকের নাম রমানাথ কর৷ বয়স ৫৷ বাড়ি দক্ষিণ চড়িলাম এলাকায়৷


ঘটনার বিবরণে জানা যায় রবিবার সন্ধ্যায় রমানাথ কর ওনার স্ত্রী বীণা দাস করকে নিয়ে বিশালগড় থেকে নিজ বাড়ি চড়িলামের উদ্দেশ্য রওনা দিলে বিশালগড় বাইপাস ও জাতীয় সড়কের মুখোমুখি আসতেই একটি ক্রুইজার গাড়ি সামনের দিক থেকে রমানাথ করের বাইকটিতে ধাক্কা মারে ৷


সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে বাইকে থাকা স্বামী ও স্ত্রী৷ বাইক থেকে ছিটকে পড়ে রমানাথ করের মাথা থেথলে যায় এবং নাকে মুখে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে৷ স্থানীয়রা সঙ্গে সঙ্গে বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরে খবর পাঠায়৷ খবর পেয়ে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিক্ষক রমানাথ করকে মৃত বলে জানায়৷ হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে স্ত্রী বিনা দাস কর৷ জানা গেছে, বক্সনগর ফকিরামুড়া সুকলের শিক্ষক ছিলেন রমানাথ কর৷ এই দুর্ঘটনায় বিশালগড় ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ণ দেখা দিয়েছে জনমনে৷ বিশালগড় থানার পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top