News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিরবাজারে ত্রিবেনী সঙ্গমে রেগা প্রকল্পে অবৈধভাবে ড্রজার দিয়ে চলছে পুকুর খনন
Image

শান্তিরবাজারে ত্রিবেনী সঙ্গমে রেগা প্রকল্পে অবৈধভাবে ড্রজার দিয়ে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২১ মার্চ৷৷ অবৈধ ভাবে রেগার কাজ ড্রজার দিয়ে করে চলছে লতুয়াটিলা গ্রাম পঞ্চায়েতে৷ বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠে আসলো লতুয়াটিলা গ্রাম পঞ্চারেতের কর্মকর্তাদের বিরুদ্ধে৷ লোকগুঞ্জনে শুনা যাচ্ছে এই পঞ্চায়েতের সেক্রটারী, জি আর এস, প্রধান ও উপপ্রধান একসঙ্গে মিলে পুরো পঞ্চায়েতের কাজগুলি থেকে অর্থ উপার্জন করছে৷ পঞ্চায়েতে অর্থের মাধ্যমে বেনিফিসারী নির্ধারন করাহয় বলে অভিযোগ৷


তাছাড়া কাজের কিছু অংশের টাকা সকলের মিলে ভাগকরে বলে অভিযোগ৷ এতেকরে পঞ্চায়েতের অধিকাংশ কাজ নিম্ন মানের করাহয়৷ এমন একটি চিত্র লক্ষ্যকরাযায় এই পঞ্চায়েতের অধীনে রেগার কাজের মধ্যদিয়ে যে সকল পুকুর খনন করার কথা সেই কাজগুলি পঞ্চায়েতের অধীনে থাকা শাসকদলের হেভীওয়েট নেতা মধু দেবনাথকে দিয়ে ড্রজারের মাধ্যমে করিয়েনিচ্ছে পঞ্চায়েত সেক্রেটারী মালু কুমার দাস৷ পঞ্চায়েত সেক্রেটারী প্রতিনিয়ত নানান দুর্নিতিমূলক কাজকে পশ্রয় দিয়ে মোটা অঙ্কের অর্থ উপার্জন করছে৷ এরইমধ্যে এই পঞ্চায়েতের মহিলা প্রধানের স্বামী এলাকার বুথ প্রেসিডেন্ট হবার সুবাদে নিজ খেয়াল খুশিমতো দুরনিতিমূলক কাজ করে চলছে৷


এই পুকুর কাটার বিষয়টি পঞ্চায়েত সেক্রেটারী মালু কুমার দাসের নিকট জানতে চাইলে তিনি সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে নারাজ৷ অপরদিকে পরক্ষোভাবে এই সকল কাজকে পশ্রয় দিয়ে যাচ্ছে জোলাইবাড়ী ব্লকের বিডিও ডাক্তার অভিজিৎ দাস৷ বিডিও সকল পঞ্চায়েতে পুকুরের কাজ দ্রুত সম্পন্ন করারজন্য ড্রজার ব্যাবহারের পরামর্শ দিয়েথাকেন বলে অভিযোগ৷ এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্তে দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহনকরে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top