News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা হাইকোর্ট উৎকৃষ্ট ন্যায় প্রদানে নিরন্তর প্রয়াস জারি রেখেছে : রাজ্যপাল
Image

ত্রিপুরা হাইকোর্ট উৎকৃষ্ট ন্যায় প্রদানে নিরন্তর প্রয়াস জারি রেখেছে : রাজ্যপাল

আগরতলা, ২০ মার্চ (হি.স.)৷৷ নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষায় দেশের হাইকোর্টগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে৷ ত্রিপুরা হাইকোর্টের উপরেও যে সাংবিধানিক দায়িত্ব প্রদান করা হয়েছে তা অত্যন্ত নিষ্ঠা সহকারে সে দায়িত্ব সামলাচ্ছে৷ আজ সন্ধ্যায় ত্রিপুরা হাইকোর্টের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে হাইকোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাজ্যপাল রমেশ বৈস এ-কথা বলেন৷ তিনি বলেন, অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ন্যায় সম্মেলন রাজ্যের বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের আত্মচিন্তনের সুযোগ এনে দিয়েছে৷ এটা গর্বের বিষয় যে ত্রিপুরা হাইকোর্ট উৎকৃষ্ট ন্যায় প্রদানে নিরন্তর প্রয়াস জারি রেখেছে৷


অনুষ্ঠানে রাজ্যপাল আরও বলেন, গত বছর করোনা অতিমারির সময়ও ত্রিপুরা হাইকোর্ট আধুনিক প্রযুক্তির মাধ্যমে ন্যায় বিচার প্রদান জারি রেখেছিল৷ বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার খুবই জরুরি৷ ত্রিপুরা হাইকোর্টও ন্যায় বিচার প্রদানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ রাজ্যপাল বৈস বলেন, নাগরিকদের ন্যায় বিচার প্রদানে রাজ্য সরকারও হাইকোর্টকে সবর্োতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে৷ রাজ্যের বিচার ব্যবস্থাকে দৃঢ় ও শক্তিশালী করার বিষয়ে রাজ্য সরকার যথেষ্ঠ সচেষ্ট৷ রাজ্যের প্রতিটি নাগরিক যাতে সঠিক বিচার পেতে পারেন সেই জন্য বিচার ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার কাজ করছে৷

ত্রিপুরা হাইকোর্টের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত সাংসৃকতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এছাড়া অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী রতনলাল নাথ, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি আকিল কুরেশি, ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি ড় এস মুরলীধর, ত্রিপুরা হাইকোর্টের বিচারক শুভাশিস তলাপাত্র ও অরিন্দম লোধ, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে, বার কাউন্সিল অব ত্রিপুরার চেয়ারম্যান আইনজীবী পি কে ধর, ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী শংকর কুমার দেব প্রমুখ৷ সাংসৃকতিক অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট সংগীত শিল্পী ও নৃত্যশিল্পীগণ অনুষ্ঠান পরিবেশন করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top