News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত এক ব্যক্তি, ধৃত আসামী
Image

বিশালগড়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত এক ব্যক্তি, ধৃত আসামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ বিশালগড় এর ধজনগরে ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতের নাম সাহেব মিয়া৷ বিশালগড় এর ধজনগরে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে সংখ্যালঘু সেলের এক নেতা৷ আহত নেতার নাম সাহেব মিয়া৷


ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাতে আকন্ঠ মদ্যপান করে এলাকায় হই হট্টগোল করছিল মানিক মিয়া নামে এক যুবক৷ সাহেব নিয়া তাকে হইচই না করে বাড়িতে চলে যেতে বলেছিল৷ এ নিয়ে তাদের দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়৷মানিক মিয়া বাড়িতে গিয়ে একটি ধারালো অস্ত্র নিয়ে এসে সাহেব মিয়ার গায়ে আঘাত করে৷ তাতে রক্তাক্ত হয় সাহেব মিয়া৷ চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন৷ রক্তাক্ত অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় বিশালগড় হাসপাতালে৷


অবস্থা আশংকাজনক হওয়ায় বিশালগড় হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ বর্তমানে এসে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷ এ ব্যাপারে অভিযুক্ত দুই জনের নাম উল্লেখ করে বিশাল গর থানায় মামলা দায়ের করা হয়৷ অফিসে পুলিশ অফিসার ত মানিক মিয়া এবং মনু মিয়াকে গ্রেপ্তার করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে ধজনগর এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top