News Flash

  • Home
  • Uncategorized
  • আইএসএসএফ বিশ্বকাপে শুটিংয়ে ভারতের সোনার দিন
Image

আইএসএসএফ বিশ্বকাপে শুটিংয়ে ভারতের সোনার দিন

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স): দিল্লিতে আইএসএসএফ শুটিং বিশ্বকাপে জোড়া সোনা এল ভারতের ঝুলিতে। এয়ার পিস্তলের দলগত ইভেন্টে ভারতের মহিলাদের পর পুরুষদের দলও সোনা জিতেছে।। বিশ্বকাপের তৃতীয় দিনে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে সোনা জিতল ভারত। অন্যদিকে ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে পুরুষরা রুপো জিতেছেন। যদিও দুরন্ত প্রত্যাবর্তন করে ভারতের হাত থেকে কার্যত সোনা ছিনিয়ে নিয়ে গিয়েছে আমেরিকা।

রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে শুরু থেকেই ভালোভাবে এগোচ্ছিল ভারত। ফাইনালেও সেই ধারা বজায় রাখে মনু ভাকের, শ্রীনিবেদা পারামানান্থাম এবং যশস্বীনি সিং দেশওয়ালের জুটি। এদিন ড. কার্নি সিং শুটিং রেঞ্জে সোনা জয়ের লড়াইয়ে ভারতের সামনে ছিল পোল্যান্ড। গোল্ড মেডেল রাউন্ডে ভারত স্কোর করে ১৬, পোল্যান্ড ৮-এর বেশি পারেনি। সেকেন্ড কোয়ালিফিকেশনে ভারতের সর্বমোট স্কোর ছিল ৫৭৬। পোল্যান্ডের ৫৬৭। প্রথম কোয়ালিফিকেশনে ছটি সিরিজে ভারতের স্কোর ছিল যথাক্রমে ২৯০, ২৮৭, ২৮৮, ২৮৭, ২৯৩ ও ২৮৭, সবমিলিয়ে ১৭৩১। পোল্যান্ডের শুটারদের স্কোর ছিল ২৮৬, ২৮৩, ২৮৬, ২৮৬, ২৮৬ ও ২৮৭, সবমিলিয়ে ১৭০১।

১০ মিটার এয়ার পিস্তলে এরপর ভারতের পুরুষ দলও সোনা জিতেছে। সৌরভ চৌধুরী, শাহজার রিজভি ও অভিষেক ভার্মা এয়ার পিস্তলের দলগত ইভেন্টে ১৭-১১ ব্যবধানে পরাস্ত করেন ভিয়েতনামের প্রতিযোগীদের। শটগান রেঞ্জে মহিলাদের স্কিট ইভেন্টে বিশ্বকাপের নিজের প্রথম পদক জিতেছেন জি সেখন। বিশ্ব ক্রমতালিকায় ৮২ নম্বরে থাকা এই শুটার এদিন ৪০ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন।

অন্যদিকে, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে স্বর্ণপদক রাউন্ডে দুর্দান্ত শুরু করেন ভারতের ঐশরিয়া প্রতাপ সিং তোমার, দীপক কুমার এবং পঙ্কজ কুমার। পঞ্চম রাউন্ডের পর ৮-২ ব্যবধানে এগিয়েছিল ভারত। সেখান থেকে ভারতের ভুলের সুযোগে ৮-৮ করে ফেলেন আমেরিকার শুটাররা। তারপর অবশ্য ঘুরে দাঁড়ায় ভারত। নিজেদের হাতেই লিড রেখেছিল। একটা সময় চার পয়েন্টে এগিয়েছিল। তখন কার্যত ভারতের জয় নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু পরপর তিন রাউন্ড জিতে ভারতের হাতের মুঠো থেকে সোনা ছিনিয়ে যায় আমেরিকা। শেষপর্যন্ত আমেরিকার স্কোর দাঁড়ায় ১৬। ভারতের স্কোর হয় ১৪। অন্যদিকে, জোরদার টক্করের পর ইরানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে দক্ষিণ কোরিয়া।

এছাড়া, সংযুক্ত আরব আমিরশাহীর আল আইনে অনুষ্ঠিত বিশ্ব শুটিং প্যারা স্পোর্ট বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন ভারতের সিংহরাজ। রিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীকে হারিয়ে ২০১৯ সালে তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপেও পদক জিতেছিলেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top