News Flash

  • Home
  • Uncategorized
  • চাকমাঘাটে দূর্ঘটনায় আহত পাঁচজন
Image

চাকমাঘাটে দূর্ঘটনায় আহত পাঁচজন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ মার্চ৷৷ রাজনৈতিক দলের সভা থেকে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী অটো গাড়ি দুর্ঘটনার কবলে৷দূরপাল্লার লরি ও অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৫৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমা ঘাট পুরান বাজার সংলগ্ণ এলাকায়৷


ঘটনার বিবরণে জানা যায়, মুঙ্গিয়াকামি এলাকা থেকে ত্রিপরা মথা দলের রাজনৈতিক ডোর টু ডোর প্রচার শেষ করে চাকমাঘাট রঙ্গিয়া টিলা বাড়ি ফেরার পথে এনএল-০১ এন ০১৭৬ নম্বরের দূরপাল্লার লরির সাথে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী টট্ট০১ক্ক৩৮৮৮ নম্বরের একটি অটো গাড়ি৷ এতে গুরুতর ভাবে আহত হয় চালক সহ মোট পাঁচজন৷ ঘটনা প্রত্যক্ষ করে এলাকাবাসী তাদের তড়িঘড়ি নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷

আহতরা হলেন -অজিত দেববর্মা,(১৮)সরঞ্জয় দেববর্মা, (২১)অমৃত দেববর্মা, (২০)যোগেশ দেববর্মা,(১৮) এবং চালক বাপন দেবনাথ, (৩০) অটোতে থাকা যাত্রী চারজনের বাড়ি চাকমা ঘাটের রঙ্গিয়া টিলা এলাকায়৷ জানা যায়, চাকমা ঘাট পুরাতন বাজার সংলগ্ণ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল দূরপাল্লার ও লরিটি৷ আর উল্টো দিক থেকে অর্থাৎ মুঙ্গিয়াকামী ত্রিপরা মথা দলের প্রচার শেষ করে বাড়িমুখী আসার পথে ঘটে বিপত্তি৷
এদের মধ্যে চালক বাপন দেবনাথের অবস্থা আশঙ্কাজনক৷বর্তমানে আহত ৫ জনের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top