News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় অন্তঃসত্ত্বা মহিলার শ্লীলতাহানি

আগরতলায় অন্তঃসত্ত্বা মহিলার শ্লীলতাহানি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহরের প্যারাডাইস এলাকায় অন্তঃসত্ত্বা মহিলা শ্লীলতাহানি করেছে এক বখাটে যুবক৷ রাজধানী আগরতলা শহরের প্যারাডাইজ চৌমুহনীতে এক অন্তঃসত্ত্বা মহিলাকে শ্লীলতাহানী করার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনাটি প্রত্যক্ষ করেন মন্ত্রী রনজিৎ সিংহের কোয়াটারে কর্মরত নিরাপত্তাকর্মীরা৷ জানা যায় ওই মহিলা তার স্বামীকে নিয়ে আইজিএম হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন৷

ডাক্তার দেখানোর পর তিনি তার স্বামীকে সঙ্গে নিয়ে বটতলা বাজারে গিয়েছিলেন৷ বটতলা এলাকা থেকে একটি টমটমে করে স্বামীর সঙ্গে ফিরছিলেন৷ ওই টমটমে করেই এসেছিল ওই যুবক৷ প্যারাডাইস চৌমুহনীতে এসে টমটম চালককে সে বলে নামিয়ে দেওয়ার জন্য৷ চালক টমটম থামানোর চেষ্টা করতেই ওই বখাটে যুবক টমটমে বসে থাকা মহিলার গায়ে হাত দেয়৷ সঙ্গে সঙ্গে মহিলা চিৎকার করেন৷ মহিলার স্বামী তাকে আটক করেন৷ঘটনা প্রত্যক্ষ করে মন্ত্রীর কোয়ার্টারের নিরাপত্তা কর্মীরা এসে তাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়৷ঘটনাকে কেন্দ্র করে প্যারাডাইস চৌমুহনী এলাকায় শনিবার তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ বখাটে যুবকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় জনগণ দাবি জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top