News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-সংক্রমণ বাড়ছে, মহারাষ্ট্র-পঞ্জাবে তাও হুঁশ ফিরছে না মানুষের
Image

করোনা-সংক্রমণ বাড়ছে, মহারাষ্ট্র-পঞ্জাবে তাও হুঁশ ফিরছে না মানুষের

অমৃতসর ও মুম্বই, ২১ মার্চ (হি.স.): ভারতে করোনাভাইরাসের প্রকোপ ফের বাড়ছে। সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্র ও পঞ্জাবে, এই দুই রাজ্য-সহ আরও বেশ কয়েকটি রাজ্যে গত কিছু দিন ধরে করোনার দাপট যেমন বাড়ছে, তেমনই মারণ এই ভাইরাসে সংক্রমিত রোগীর মৃত্যু হচ্ছে। কিন্তু, মানুষের তাও হুঁশ ফিরছে না। কারও মুখে মাস্ক দেখা যাচ্ছে না, সামাজিক দূরত্ব বিধি মেনে চলা তো দূরের কথা। পঞ্জাবের অমৃতসরের সব্জি মান্ডিতে রবিবার সকালে মাত্রাতিরিক্ত ভিড় লক্ষ্য করা গিয়েছে। ব্যাপক ভিড়ের মধ্যেও অনেককেই মাস্ক পরতে দেখা যায়নি। মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ের বিভিন্ন বাজারেও এদিন সকালে একই ছবি লক্ষ্য করা গিয়েছে। পঞ্জাব ও মহারাষ্ট্র ছাড়াও দিল্লির জনগণও যে অসচেতন, তা সরোজিনী মার্কেটের ভিড় বুঝিয়ে দিয়েছে।


শনিবারই পঞ্জাবের অমৃতসর জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯৫ জন, সমগ্র রাজ্যে আক্রান্তের সংখ্যা ২,৫৮৭ জন, রাজ্যের ১১টি জেলায় লাগু করা হয়েছে নৈশ কারফিউ। মহারাষ্ট্রেও করোনার প্রকোপ বাড়ছে, মহারাষ্ট্রে শনিবার সারাদিনে আক্রান্ত হয়েছিলেন ২৭,১২৬ জন। মৃত্যু হয়েছে ৯২ জনের। তা সত্ত্বেও মানুষের হুঁশ ফিরছেই না। সমস্ত রাজ্য সরকারের পক্ষ থেকে মানুষজনকে সাবধান ও সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে, কিন্তু মানুষজনের আচরণ দেখে মনে হচ্ছে তাঁরা সরকারের কথা শুনতে মোটেও প্রস্তুত নন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top