News Flash

  • Home
  • Uncategorized
  • প্রস্তাবিত রাজ্য বাজেটকে জনকল্যাণমুখী হিসেবে আখ্যায়িত করলেন মুখ্যমন্ত্রী
Image

প্রস্তাবিত রাজ্য বাজেটকে জনকল্যাণমুখী হিসেবে আখ্যায়িত করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত রাজ্য বাজেটকে জনকল্যাণমুখী হিসেবে আখ্যায়িত করেন৷ ২০২১-২২ আর্থিক বছরের প্রস্তাবিত রাজ্য বাজেট সম্পর্কে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ তার প্রতিক্রিয়ায় এই অভিমত ব্যক্ত করেন৷ উল্লেখ্য, আজ বাজেট অধিবেশনের প্রথম দিনে ২০২১-২২ অর্থবছরের জন্য ২২,৭২৪.৫০ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করা হয়েছে৷


আজ সন্ধ্যায় মহাকরণে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী এই প্রস্তাবিত বাজেটকে জনকল্যাণমুখী বাজেট হিসেবে উল্লেখ করে বলেন, কেন্দ্রীয় সরকারের বাজেট যেরকম জনকল্যাণকর তেমনি প্রস্তাবিত রাজ্য বাজেটও জনহিতকর৷ প্রস্তাবিত এই বাজেটে জনগণের উপর কোনও করের বোঝা চাপানো হয়নি৷ পাশাপাশি, প্রাইমারি সেক্টর যেমন ক’ষি, উদ্যান, মৎস্যচাষ, প্রাণীপালন সহ পর্যটন, স্বাস্থ্য, শিক্ষার উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে৷

মুখ্যমন্ত্রী বলেন, একটি রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি স্বনির্ভরতা প্রয়োজন৷ ইজ অব লিভিং এবং ইজ অব বিজনেস এই দুই প্যারামিটারের উপর দাঁড়িয়ে এবারের বাজেট প্রস্তুত করা হয়েছে৷ তিনি জানান, পর্যটন ক্ষেত্রে ২০২০-২১ অর্থবছরে মোট বাজেটের ৭ কোটি ১৪ লক্ষ বরাদ্দ ছিলো৷ ২০২১-২২ অর্থবছরে ১৫ কোটি ৫০ লক্ষ টাকা প্রস্তাব পেশ করা হয়েছে৷ গতবারের তুলনায় বৃদ্ধি করা হয়েছে ২১৭.২৯ শতাংশ৷ তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে ২০২০-২১ অর্থবছরে মোট বাজেটের ২৮ কোটি ৬৮ লক্ষ টাকা বরাদ্দ ছিলো৷ ২০২১-২২ অর্থবছরে ৫৬ কোটি ৭৭ লক্ষ টাকা প্রস্তাব পেশ করা হয়েছে৷ বৃদ্ধি পেয়েছে ১৯৭.৯৪ শতাংশ৷ তিনি জানান, পূর্বতন সরকারের সময়ে কৃষি সহ কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে উন্নয়নের গ্রোথ ছিলো ৬.৪ শতাংশ৷ বর্তমানে বৃদ্ধি পেয়ে হয়েছে ১৩.৯ শতাংশ৷ প্রাথমিক ক্ষেত্রে ২০২০-২১ অর্থবছরে বাজেটে বরাদ্দ ছিলো ৮৮৭ কোটি ৪৩ লক্ষ টাকা৷


এবছরের বাজেটে এই ক্ষেত্রে বাজেট প্রস্তাব করা হয়েছে ১২৫০ কোটি ৪৭ লক্ষ টাকা৷ ১৪০.৯১ শতাংশ এই ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে৷ স্বাস্থ্যক্ষেত্রে ২০২০-২১ অর্থবছরের বাজেটে বরাদ্দ ছিলো ১১৫৭ কোটি ১২ লক্ষ টাকা৷ ২০২১-২২ অর্থবছরের বাজেটে ১৪৪৩ কোটি ৪৭ লক্ষ টাকা প্রস্তাব পেশ করা হয়েছে৷ এইক্ষেত্রে বাজেট বৃদ্ধি করা হয়েছে ১৩৬.৫৫ শতাংশ৷ শিক্ষাক্ষেত্রে গত অর্থবছরের বাজেট ছিলো ৩৮১০ কোটি ৯৬ লক্ষ টাকা৷ ২০২১-২২ অর্থবছরে বাজেটে প্রস্তাব করা হয়েছে ৪১৫২ কোটি ৬২ লক্ষ টাকা৷ বৃদ্ধি করা হয়েছে ১০৮.৯৭ শতাংশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top