News Flash

  • Home
  • Uncategorized
  • প্রচুর পরিমাণে নেশা সামগ্রী আমদানী হচ্ছে রাজ্যে, মহিলা সহ গ্রেপ্তার চার ড্রাগ মাফিয়া
Image

প্রচুর পরিমাণে নেশা সামগ্রী আমদানী হচ্ছে রাজ্যে, মহিলা সহ গ্রেপ্তার চার ড্রাগ মাফিয়া

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৯ মার্চ৷৷ নেশা বিরোধী অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেল চুড়াইবাড়ি থানার পুলিশ৷ অর্ধলক্ষাধিক টাকার নেশা সামগ্রী সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷চুড়াইবাড়ি থানা এলাকায় নেশা কারবারিদের নেশা কারবার ক্রমশ জোরালো হচ্ছে৷পার্শবর্তী আসাম রাজ্য থেকে অনায়াসে নেশাজাতীয় সামগ্রী এনে ব্যাপকহারে পাচার করা হচ্ছে৷


পুলিশ ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের চোখে ধুলো দিয়ে কাজকর্ম চালিয়ে যাচ্ছে নেশা কারবারিরা৷ শুক্রবার চুড়াইবাড়ি থানার পুলিশ নেশা বিরোধী অভিযান চালাতে গিয়ে সাফল্য পেয়েছে৷চুরাইবারি পান বাজার এলাকায় নিয়মমাফিক তল্লাশি চালানোর সময় পুলিশ প্রায় ১ কিলোগ্রাম ইয়াবা ট্যাবলেট সহ ৪ জনকে আটক করেছে৷ আটক চারজনের মধ্যে একজন মহিলা রয়েছে৷ আটক করা নেশা সামগ্রীর আনুমানিক বাজার মূল্য অর্ধ লক্ষাধিক টাকা বলে চোরাইবাড়ি থানার ওসি জানিয়েছেন৷

আটক চার জনের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা করেছে পুলিশ৷নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটসহ আটক ৪ জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ তাদের কাছ থেকে নেশা কারবারে জড়িত অন্যান্যদের সম্পর্কে তথ্য উদ্ধারের চেষ্টা চলছে পুলিশ৷এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন৷শুক্রবার টাকারজলায় আইপিএফটি অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে প্রদ্যুৎ কিশোরের ত্রিপরা মথা দল৷ আচমকা হামলায় দুজন গুরুতরভাবে আহত হয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top