News Flash

  • Home
  • Uncategorized
  • শেষ পর্যন্ত জামিনে মুক্তি পেলেন কংগ্রেস নেতা জয়দুল হোসেন
Image

শেষ পর্যন্ত জামিনে মুক্তি পেলেন কংগ্রেস নেতা জয়দুল হোসেন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৯ মার্চ৷৷ শেষ পর্যন্ত জামিনে মুক্তি পেলেন কংগ্রেস নেতা জয়দুল হোসেন৷ উনাকে স্বাগত জানাতে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগার সম্মুখে উপস্থিত ছিলেন কয়েকশো সমর্থিত কংগ্রেস নেতাকর্মী৷ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস এর উপর প্রাণঘাতী হামলা ও গাড়ি ভাঙচুর করার অভিযোগে পুলিশ গত ২১ শে জানুয়ারি আগরতলা বিমানবন্দর থেকে আটক করা হয়েছিল কংগ্রেস নেতা জয়দুল হোসেনকে৷মামলার পরিপ্রেক্ষিতে জয়দুল হুসেন অনুমানিক দুই মাস সময় জেলের গ্লানি টানতে হয়৷ পরে ১৭ ই মার্চ রাজ্যের উচ্চ আদালত থেকে জামিন পান কংগ্রেস নেতা, আইনজীবী জয়দুল হোসেন৷ সমস্ত আইনি জটিলতা শেষে রোজ শুক্রবার আনুমানিক দুপুর ৩ টা ১৫ মিনিট নাগাদ বিশালগড় কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পায়৷ উপস্থিত সমর্থকদের ভিড় লক্ষ্য করতে পেয়ে একসময় জয়দুল বাবু আবেগে দুচোখ বেয়ে অশ্রু জড়তে দেখা যায়৷


উনাকে ফুলের মালা দিয়ে বরণ করেন কংগ্রেস নেতা বিরজিত সিনহা ,রতন দাস, এন এস ইউ আই সংগঠনের সভাপতি সম্রাট রায় সহ কয়েকশো কংগ্রেস নেতাকর্মী৷ জেল থেকে বের হয়ে জয়দুল হুসেন একরাশ ক্ষোভ উগরে দেয় রাজ্যের বিপ্লব কুমার দেব সরকারের প্রশাসনের উপর৷ তিনি আরও জানান গত ১৭ই জানুয়ারি প্রদেশ কংগ্রেস সভাপতির উপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল বিজেপি আশ্রিত গুন্ডাবাহিনী৷ তার পরিপ্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি উক্ত দিনে নাম-পরিচয় বিহীন সন্দেহমূলক ১০০ এর অধিক বিজেপি কর্মী জড়িত বলে মামলা দায়ের করেন৷ তার পরিপ্রেক্ষিতে পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে কংগ্রেস নেতাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়৷ তবে পুলিশ মামলার গতিবিধি যে অন্যপথে ঘুরাতে সক্রিয়ভাবে কাজ করছে তা কিন্তু অনেক আগেই অনুমান করতে পারেন রাজ্যবাসী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top