News Flash

  • Home
  • Uncategorized
  • গাজিয়াবাদে নিউ দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেসে আগুন, সুরক্ষিত সমস্ত যাত্রীরা
Image

গাজিয়াবাদে নিউ দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেসে আগুন, সুরক্ষিত সমস্ত যাত্রীরা

গাজিয়াবাদ, ২০ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের গাজিয়াবাদ রেল স্টেশনে আগুন ধরে গেল নিউ দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেসের জেনারেটর ও লাগেজ বগিতে। শনিবার সকাল ৬.৪৫ মিনিট নাগাদ নিউ দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেসের জেনারেটর কার ও লাগেজ কম্পার্টমেন্টে আগুন লাগে, তৎক্ষণাৎ আলাদা করে দেওয়া হয় ক্ষতিগ্রস্ত বগিগুলি। সমস্ত যাত্রীরাই সুরক্ষিত রয়েছেন।  আগুন নেভানোর পর সকাল ৮.২০ মিনিট নাগাদ গাজিয়াবাদ স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশে রওনা হয় শতাব্দী এক্সপ্রেস।


রেল সূত্রের খবর, শনিবার সকাল ৬.৪১ মিনিট নাগাদ গাজিয়াবাদ স্টেশনে এসে পৌঁছয় শতাব্দী এক্সপ্রেস। ৬.৪৫ মিনিট নাগাদ জেনারেটর বগি থেকে আগুন জ্বলতে দেখা যায়। তৎক্ষণাৎ ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে দেওয়া হয়। দমকল অফিসার সুশীল কুমার জানিয়েছেন, শনিবার সকালে শতাব্দী এক্সপ্রেসের জেনারেটর এবং লাগেজ কম্পার্টমেন্টে আগুন লাগে। তৎক্ষণাৎ ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয় বগিগুলি। দমকলের চারটি ইঞ্জিনের সহায়তায়, জানালার কাঁচ ভেঙে আগুন নিভিয়েছেন দমক্কল কর্মীরা। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top