News Flash

  • Home
  • Uncategorized
  • নয়া দায়িত্ব পেলেন দত্তাত্রেয় হোসবালে, নির্বাচিত সঙ্ঘের নয়া সরকার্যবাহ
Image

নয়া দায়িত্ব পেলেন দত্তাত্রেয় হোসবালে, নির্বাচিত সঙ্ঘের নয়া সরকার্যবাহ

বেঙ্গালুরু, ২০ মার্চ (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র নতুন ‘সরকার্যবাহ’ (সাধারণ সম্পাদক) নির্বাচিত হলেন দত্তাত্রেয় হোসবালে। আরএসএস-এর অখিল ভারতীয় প্রতিনিধি সভা দত্তাত্রেয় হোসবালেকে ‘সরকার্যবাহ’ নির্বাচিত করেছে। ২০০৯ থেকে এযাবৎ আরএসএস-এর সহ সরকার্যবাহ (যুগ্ম সাধারণ সম্পাক) পদে আসীন ছিলেন কর্ণাটকে জন্ম নেওয়া দত্তাত্রেয় হোসবালে। শুক্রবার থেকে বেঙ্গালুরুতে শুরু হয় আরএসএস-এর অখিল ভারতীয় প্রতিনিধি সভার বার্ষিকী বৈঠক। দু’দিনের বার্ষিকী এই বৈঠকে নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার আরএসএস টুইট করে জানিয়েছে, “দত্তাত্রেয় হোসবালেকে সরকার্যবাহ নির্বাচিত করেছে আরএসএস-এর অখিল ভারতীয় প্রতিনিধি সভা। ২০০৯ সাল থেকে তিনি আরএসএস-এর সহ সরকার্যবাহ ছিলেন।”


৭৩ বছর বয়সী সুরেশ ‘ভাইয়াজি’ জোশির স্থলাভিষিক্ত হচ্ছেন দত্তাত্রেয় হোসবালে। চার-বার আরএসএস-এর সরকার্যবাহ ছিলেন ‘ভাইয়াজি’ জোশি, প্রতিবারের মেয়াদ ছিল ৩ বছরের জন্য। আরএসএস-এ সরসঙ্ঘচালকের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ হল সরকার্যবাহ, বর্তমানে আরএসএস-এ সরসঙ্ঘচালক হলেন মোহন ভাগবত। আরএসএস-এর অখিল ভারতীয় প্রতিনিধি সভার বার্ষিক বৈঠক ভারতের বিভিন্ন শহরেই আয়োজিত হয়, কিন্তু প্রতি ৩ বছর অন্তর সরকার্যবাহ পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় নাগপুরে আরএসএস-এর সদর দফতরে। কিন্তু, মহারাষ্ট্রে করোনাভাইরাসের প্রকোপের কারণে এবার নাগপুরের পরিবর্তে বেঙ্গালুরুতে বসেছে আরএসএস-এর অখিল ভারতীয় প্রতিনিধি সভার বার্ষিকী বৈঠক।


কর্ণাটকের শিবমোগা জেলার সোরাবে জন্মগ্রহণ করেছিলেন দত্তাত্রেয় হোসবালে। ৬৫ বছর বয়সী দত্তাত্রেয় ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর, সঙ্ঘেই তাঁর বেড়ে ওঠা, ১৯৬৮ সালে সঙ্ঘে যোগ দিয়েছিলেন তিনি। এবিভিপি-র সঙ্গে যুক্ত ছিলেন দত্তাত্রেয়, পরবর্তীকালে আরএসএস-এর সংগঠক হয়ে ওঠেন তিনি। ২০০৯ থেকে এযাবৎ আরএসএস-এর সহ সরকার্যবাহ (যুগ্ম সাধারণ সম্পাক) পদে আসীন ছিলেন দত্তাত্রেয় হোসবালে।

Releated Posts

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ, পাশের হারে দেশের সেরা তিরুবনন্তপুরম; ডিজিলকারে মিলবে নম্বরপত্র ও শংসাপত্র

নয়াদিল্লি, ১৩ মে : সিবিএসই বুধবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় দেশের মধ্যে সর্বোচ্চ…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top