News Flash

  • Home
  • Uncategorized
  • ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল
Image

ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল

কলকাতা, ১৯ মার্চ (হি. স.) : নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনার পর ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে শুক্রবারই দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে যায় তৃণমূলের এক প্রতিনিধি দল। ওই দলে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, সদ্য তৃণমূলে যোগ দেওয়া যশবন্ত সিনহা, সাংসদ নাদিমুল হক, সাংসদ প্রতিমা মণ্ডল ও সাংসদ মহুয়া মৈত্র।

শাসক দলের অভিযোগ, ভোট দরজায় কড়া নাড়ছে। এখন রাজ্যের পুলিশ-প্রশাসন নির্বাচন কমিশনের হাতে। আর এই পরিস্থিতিতে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে দিকে-দিকে বিক্ষোভই হোক বা তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের উপর হামলা, রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। তাই এ বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি জানান তাঁরা।

প্রসঙ্গত, বিজেপি নিজেদের প্রার্থীতালিকা প্রকাশের পর থেকেই দিকে-দিকে বিক্ষোভ চলছে, তাতে নানা জায়গায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। আবার বৃহস্পতিবারই পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের তৃণমূল প্রার্থী সূর্যকান্ত অট্ট প্রচার সেরে ফেরার পথে তাঁর গাড়ির উপর হামলা হয়। ভেঙে তাঁর গাড়ির কাচও। বিজেপি শাসিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল নেতৃত্ব। যদিও তা অস্বীকার করেছেন বিজেপি জেলা নেতৃত্ব

Releated Posts

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ, পাশের হারে দেশের সেরা তিরুবনন্তপুরম; ডিজিলকারে মিলবে নম্বরপত্র ও শংসাপত্র

নয়াদিল্লি, ১৩ মে : সিবিএসই বুধবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় দেশের মধ্যে সর্বোচ্চ…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top