News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি নির্বাচনে প্রচারের আনুষ্ঠানিক সূচনা করল বিজেপি, মিলছে বিপুল সাড়া
Image

এডিসি নির্বাচনে প্রচারের আনুষ্ঠানিক সূচনা করল বিজেপি, মিলছে বিপুল সাড়া

আগরতলা, ১৮ মার্চ (হি.স.) : এডিসি নির্বাচনে ত্রিপুরায় শাসক দল বিজেপি আজ আনুষ্ঠানিকভাবে প্রচারের সূচনা করেছে৷ গোমতি জেলায় মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীন নাতিনতিলা ওয়ানগালা মেলা গ্রাউন্ডে সুবিশাল রেলির সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁকে নিয়ে মিছিলে দারুণ সাড়া পেয়েছে বিজেপি৷ নারী-পুরুষ সম্মিলিতভাবে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে নির্বাচনি পারদ চড়েছে৷ এদিনের মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতি জেলা সভাপতি অভিষেক দেবরায় প্রমুখ৷


প্রদীপ প্রজ্বলন এবং জাতীয় সঙ্গীত গেয়ে রেলির সূচনা হয়৷ রেলিতে বিজেপি প্রদেশ সভাপতি ডা. মানিক সাহা এবং এডিসি নির্বাচনে দলের স্থানীয় প্রত্যাশী পদ্মলোচন ত্রিপুরা, জয়কিশোর জমাতিয়া এবং সম্রাট জমাতিয়া অংশগ্রহণ করেছেন৷
এদিন মুখ্যমন্ত্রী জনসভায় বলেন, রাধাচরণ দেববর্মা এবং মানিক সরকারের স্বার্থ রক্ষা করা ছাড়া জনজাতিদের জন্য বামফ্রন্ট সরকার কোনও কাজ করেনি৷ কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে জনজাতিদের কল্যাণেই একমাত্র গুরুত্ব দেওয়া হয়েছে৷ তাঁর দাবি, জনজাতি মহল্লায় বিশুদ্ধ পানীয় জল এবং বিদ্যুৎ পৌছে দেওয়ার কাজ অগ্রাধিকারের ভিত্তিতে করছে বিজেপি-আইপিএফটি জোট সরকার৷


তিনি বলেন, অতীতে সমস্ত কিছু দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হত৷ কিন্তু বর্তমান সরকার গত তিন বছরে স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, কর্মসংস্থান এবং রোজগার দেওয়ার ক্ষেত্রে অসামান্য কাজ করে চলেছে৷ তাঁর দাবি, পূর্বতন সরকার প্রত্যেক ক্ষেত্রে শুধু দুর্নীতি করেছে৷ জনগণের কল্যাণের অর্থ নয়ছয় করেছে৷ ফলে, জনসাধারণের কাছে সরকারি প্রকল্পের সুফল পৌঁছয়নি৷ কিন্তু বর্তমান সরকারের তিন বছরের রাজত্বে একটি দুর্নীতির ঘটনা ঘটেনি৷ কারণ, স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দেওয়া আমাদের প্রথম প্রতিশ্রুতি ছিল৷
এদিন বিজেপি প্রদেশ সভাপতি ডা. মানিক সাহা বলেন, বিজেপি এডিসি নির্বাচনে কাউন্সিল গঠন করবে৷ ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে সরকার পরিবর্তনের মতোই এডিসি-তেও পরিবর্তন ঘটাবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top