News Flash

  • Home
  • Uncategorized
  • পরিশ্রুত পানীয় জলের দাবীতে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ জনজাতিদের
Image

পরিশ্রুত পানীয় জলের দাবীতে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ জনজাতিদের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া/আগরতলা, ১৭ মার্চ৷৷ পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল স্থানীয় জনগণ৷তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামি ব্লকের ১৮ মোরা এডিসি ভেলিজের ৪৭ মাইলের টিএসআর ক্যাম্প সংলগ্ণ এলাকায়৷দীর্ঘদিন ধরেই ওই এলাকায় প্রপানীয় জলেরসংকট চলছে বারবার আবেদন-নিবেদন জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ৷আজ সকাল দশটা নাগাদ ওই এলাকার উপজাতি জনগণ ক্ষুব্দ হয়ে হাঁড়ি কলসি নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে৷জাতীয় সড়ক অবরোধের কারণে শত শত গাড়ি দু দিক দিয়ে আটকে পড়ে৷


এদিকে এলাকাবাসীর অভিযোগ গাড়ির মাধ্যমে জল দেওয়া হয় সেই জল দিয়ে প্রতিদিনের চাহিদা পূরণ হয়না ওই এলাকায়৷৷সংবাদ এর আরো জানা যায় ওই এলাকার জনজাতি অংশের মানুষেরা পানীয় জলের জন্য নিত্যদিন সংগ্রাম করতে হচ্ছে৷বিশেষ করে শুখা মরসুমে পানীয় জলের উৎস গুলি শুকিয়ে যায়৷ফলে পানীয় জলের জন্য হাহাকার দেখাদে এলাকায়৷দশটা নাগাদ এলাকাবাসীরা ক্ষুব্দ হয়ে ৪৭ মাইল এলাকার জাতীয় সড়কে অবরোধ করে বসে৷তাদের একটি দাবি জল চাই জল দাও৷এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মুঙ্গিয়াকামি থানার পুলিশ৷অবরোধকারীদের সাথে কথা বলেন অবরোধ মুক্ত করার জন্য৷


এদিকে, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে পুলিশ দ্রুত পানীয় জল সরবরাহ করার উপযুক্ত ব্যবস্থা করার দাবিতে বুধবার সকাল থেকে মোহনপুর সীমনা পথ অবরোধ করেন মহিলারা৷বুধবার সকাল থেকে সিমনা বিধানসভার বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতের বিদ্যুৎ দপ্তর এর অফিসের সামনে মোহনপুর টু সিমনা প্রধান রাস্তার উপর বৈরাগীপাড়ার গ্রামবাসীরা জলের দাবিতে রাস্তা অবরোধ করেন৷ জানা যায় গত ছয় দিন যাবত বৈরাগীপাড়াতে পানীয় জলের একমাত্র উৎস ডিপটিউওয়েলটি চালানো হচ্ছে না,৷কারণ হিসেবে জানা যায় বৈরাগীপাড়া স্থিত ট্রান্সফরমারটি নষ্ট হয়ে যায় ৭ দিন আগে৷


কিন্তু দায়িত্বপ্রাপ্ত বেসরকারি ফিডকো কোম্পানি সাত দিন যাবত ট্রান্সফরমারটি সারাই করার কোন উদ্যোগ গ্রহণ করছে না৷ যার ফলে বিদ্যুৎ না থাকায় ডিপটিউবওয়েলটি চালানো যাচ্ছে না৷ তাতে গ্রামবাসীরাও জল পাচ্ছে না৷ এরই প্রতিবাদে রাস্তা অবরোধ এ বসেন গ্রামের মহিলারা৷ অবরোধকারীরা স্পষ্ট ভাবে জানান কতৃপক্ষের কাছ থেকে কোন আশ্বাস না পাওয়া গেলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে৷শুকা মরসুমে পানীয় জলের অভাবে এলাকার মানুষজন জটিল সমস্যায় পড়েছেন৷ এরইমধ্যে বিদ্যুতের অভাবে পাম চালাতে না পারায় পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা আরো বেড়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top