News Flash

  • Home
  • Uncategorized
  • তৃতীয় দফার নির্বাচনে হাইপ্রোফাইল প্রার্থীদের মনোনয়ন পেশ গুয়াহাটিতে, ব্যাপক জনজট মহানগরে
Image

তৃতীয় দফার নির্বাচনে হাইপ্রোফাইল প্রার্থীদের মনোনয়ন পেশ গুয়াহাটিতে, ব্যাপক জনজট মহানগরে

গুয়াহাটি, ১৮ মার্চ (হি.স.) : তৃতীয় দফা, ৬ এপ্রিলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী হাইপ্রোফাইল প্রার্থীরা বৃহস্পতিবার মনোনয়ন পেশ করেছেন গুয়াহাটিতে। সমর্থক অনুগামীদের মিছিলের দরুন গুয়াহাটি মহানগরে ব্যাপক জনজটের সৃষ্টি হয়েছে আজ।  

আজ নেডা-র আহ্বায়ক তথা রাজ্যের বহু দফতরের মন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মার সঙ্গে সাইকেল চড়ে অসংখ্য সমর্থক ও অনুগমীদের নিয়ে মিছিল করে গুয়াহাটিতে কামরূপ মহানগরের রিটার্নিং অফিসার তথা জেলাশাসকের কার্যালয়ে যান ৫৩ নম্বর গুয়াহাটি পূর্ব আসনের বিজেপি প্রার্থী তথা মন্ত্রী সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্য। ঢোল-করতাল বাজিয়ে, বিহু গানের সঙ্গে নৃত্য করে সমর্থকদের সঙ্গে নিয়ে জেলাশাসকের কাছে মনোনয়ন দাখিল করেছেন সিদ্ধার্থ। এছাড়া মনোনয়ন দাখিল করেছেন ৫২ নম্বর দিশপুর আসনের বিজেপি প্রার্থী বিধায়ক অতুল বরা, ৫৪ নম্বর গুয়াহাটি পশ্চিম আসনে বিজেপি মিত্রজোটের শরিক অগপর রমেন্দ্ৰ নারায়ণ কলিতা। এছাড়া আরও অন্য দলের বেশ কয়েকজন প্রার্থীও তাঁদের মনোনয়ন দাখিল করেছেন আজ।

আগামীকাল শুক্রবার মনোনয়ন পেশ করবেন ৫১ নম্বর জালুকবাড়ি আসনে রাজ্যের সবচেয়ে হাইপ্রোফাইল প্রার্থী ড. হিমন্তবিশ্ব শর্মা। আগামীকাল হিমন্তবিশ্বের মিছিলকে কেন্দ্র করে আজ থেকেই আতঙ্কে ভুগছেন মহানগরের নাগরিককুল। কেননা, গতবার ২০১৬ সালের নির্বাচনে এই আসনের প্রার্থী ড. শর্মা লক্ষাধিক অনুগামীকে নিয়ে তাঁর মনোনয়ন জমা করেছিলেন।  

এদিকে দুই মন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা এবং সিদ্ধার্থ ভট্টাচার্যের সাইকেল মিছিলে মহানগরে জিএস রোডে বহুক্ষণ তীব্ৰ যানজটের সৃষ্টি হয়। এছাড়া মিত্রজোটের অগপ প্রার্থী রমেন্দ্র নারায়ণ দলীয় সদর দফতর আমবাড়ি থেকে মিছিল করে যাওয়ায় জিএনবি রোডে সৃষ্টি হয় যানজটের। এভাবে অন্য দলীয় প্রার্থীদের মনোনয়নকে কেন্দ্র করে এটি রোড, বি বরুয়া রোড, ফ্যান্সিবাজার এলাকা, একে আজাদ রোড, ছাত্রীবাড়ি সহ বিভিন্ন রাজপথে বহু যানবাহন আটকে পড়েছিল। ফলে ওই সব রাস্তায় আবরুদ্ধ যানবাহনের যাতায়াতপথ পরিবর্তন করে ট্রাফিক পুলিশ কিছুটা হলেও জনতাকে স্বস্তি দিয়েছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top