News Flash

  • Home
  • Uncategorized
  • বটতলায় হোটেলে যুবকের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

বটতলায় হোটেলে যুবকের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ আবারও রাজধানী আগরতলা শহরে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ শহরের বটতলা এলাকায় রাঙ্গামাটি হোটেলের রুম থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷বটতলা রাঙ্গামাটি হোটেল থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷


সংবাদসূত্রে জানাজায় গন্ডাছড়া আশীষ সরকার নামে এক যুবক তার ভগ্ণিপতিকে সঙ্গে নিয়ে রাঙ্গাউটি হোটেলে উঠেছিল৷ হোটেলের রুমে সে ফ্যানের সঙ্গে গামছা জড়িয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে৷ বিষয়টি জানাজানি হওয়ার পর খবর দেওয়া হয় বটতলা আউটপোস্ট এর পুলিশকে৷পুলিশ এসে হোটেলের রুম থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিপি হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ জানা গেছে আশীষ সরকার নামে ওই যুবক জিও কোম্পানির এজেন্ট হওয়ার জন্য হন্যে হয়ে ঘুরছিল৷কেন সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে সম্পর্কে অবশ্য এখনও পর্যন্ত স্পষ্ট কোনো কিছুই জানা যায়নি৷পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনার আসল রহস্য উদঘাটনের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top