News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়ায় চুরি, পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ
Image

গন্ডাছড়ায় চুরি, পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ ধলাই জেলার গন্ডাছড়া থানার নাকের ডগায় মঙ্গলবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷একটি দোকানের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে প্রচুর জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে চোরেরা৷গন্ডাছড়া থানা সংলগ্ণ এক ক্ষুদ্র ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে৷ জানা যায় মঙ্গলবাররাতে গন্ডাছড়া থানার পাশে চরনজয় রিয়াং এর টং দোকানে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে৷ দোকান মালিক বুধবার সকালে দোকান খুলতে এসে দেখেন দোকান ঘরের দরজা ভাঙ্গা৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গন্ডাছড়া থানায়৷

পুলিশ ছুটে এসে ঘটনার তদন্ত শুরু করে৷ দোকান মালিক চরনজয় রিয়াং জানিয়েছেন চুরির ঘটনায় কমপক্ষে তার কুড়ি হাজার টাকার ক্ষতি হয়েছে৷ উল্লেখ্য গন্ডাছড়া মহকুমা এলাকা জোড়ে প্রতি রাতেই একের পর এক চুরির ঘটনা ঘটছে৷ এতে করে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারন মানুষজনদের মধ্যে আতঙ্ক দেখা দিচ্ছে৷ রাতে গন্ডাছড়া শহর এলাকায় পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ণ চিহ্ণ দেখা দিয়েছে৷ মঙ্গলবার রাতে থানা সংলগ্ণ চুরির ঘটনায় আবারও পুলিশের ভূমিকায় সাধারন মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে৷ গন্ডাছড়া বাজারসহ আশপাশ এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য ব্যবসায়ী এবং এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top