News Flash

  • Home
  • Uncategorized
  • অন্যান্য রাজ্যের তুলনায় দিল্লির করোনা-পরিস্থিতি নিয়ন্ত্রণেই : সত্যেন্দ্র জৈন
Image

অন্যান্য রাজ্যের তুলনায় দিল্লির করোনা-পরিস্থিতি নিয়ন্ত্রণেই : সত্যেন্দ্র জৈন

নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): দেশের অন্যান্য রাজ্যের তুলনায় দিল্লির করোনা-পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই দাবি করলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। সত্যেন্দ্র জৈনের কথায়, বুধবার ৫৩৬ জন আক্রান্ত হয়েছিলেন। দিল্লিতে পজিটিভিটি রেট ০.৬৬ শতাংশ। অন্যান্য রাজ্যের তুলনায়, দিল্লির পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। একইসঙ্গে দিল্লির জনগণকে অসাবধান না হওয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেছেন, “জনগণের অসাবধান হওয়া উচিত নয় এবং সবসময় মাস্ক ব্যবহার করা উচিত।”
দিল্লিতে বর্তমান করোনা-পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। করোনা-পরিস্থিতি নিয়ে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সরকার যতই চেষ্টা করুক না-কেন, জনগণ যতক্ষন না পর্যন্ত সতর্ক হবে ততক্ষণ পর্যন্ত করোনাকে হারানো সম্ভব নয়, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।  
মাস্ক না পরায় দিল্লিতে এদিন জরিমানাও করা হয়েছে অনেককে। দিল্লির সিভিল লাইন্স এলাকায় এসডিএম রাজেশ চৌধুরী বলেছেন, “করোনা-সংক্রমণ বৃদ্ধি পেতেই কড়া ব্যবস্থা নেওয়া হয়ে, মাস্ক না পরলে ২০০০ টাকা জরিমানা করা হচ্ছে। করোনা-বিধি অবজ্ঞা করলেও জরিমানা করা হচ্ছে।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top