News Flash

Image

পাহাড় দখলের লড়াইয়ে ১৫৭ জন

আগরতলা, ১৭ মার্চ (হি.স.)৷৷ ত্রিপুরায় এডিসি নির্বাচনে ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ আজ মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম দিন তা চূড়ান্ত হয়েছে৷ তাতে দেখা যাচ্ছে, একমাত্র আইএনপিটি ছাড়া বাকি সমস্ত রাজনৈতিক দল ঘোষণা অনুযায়ী প্রার্থীরা নির্বাচনে লড়ছেন৷ আইএনপিটি-র একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন৷ কিন্তু কেন ওই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলেন সে-বিষয়ে একাধিকবার দলের নেতৃত্বের সাথে যোগাযোগ করার চেষ্টা হলেও তারা বিষয়টি এড়িয়ে গেছেন৷


প্রসঙ্গত, আগামী ৬ এপ্রিল ত্রিপুরায় এডিসি নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ২৮টি আসনে নির্বাচনে ১৮৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন৷ স্ক্রুটিনি শেষে ১৮১ জনের মনোনয়ন পত্র সঠিক পাওয়া গিয়েছিল এবং চার জনের মনোনয়ন বাতিল করে বাকিদের কমিশন গ্রহণ করেছিল৷ আজ মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন ছিল৷ তাতে দেখা গেছে, ২৪ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন৷ ফলে, ১৫৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷


রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে, মনোনয়ন প্রত্যাহার শেষে বিজেপি-র ১৪ জন, সিপিআই-এর ১ জন, সিপিএম ২৫ জন, কংগ্রেস ২৮ জন, আইপিএফটির ১৭ জন, আইএনপিটির ৪ জন, অন্যান্য ৩০ জন এবং নির্দল প্রার্থী ৩৮ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ সিলাছড়ি-মনু বংকুল আসনে আইএনপিটি প্রার্থী ধন সেন ত্রিপুরা মনোনয়ন প্রত্যাহার করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top