News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যর্থ প্রেমের জ্বালা সহ্য করতে না পেরে বিষপানে আত্মঘাতী যুবক
Image

ব্যর্থ প্রেমের জ্বালা সহ্য করতে না পেরে বিষপানে আত্মঘাতী যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ ব্যর্থ প্রেমের জ্বালা সহ্য করতে না পেরে অভিমানে প্রেমিকার বিষ পানে আত্মহত্যা৷ঘটনা কমলাসাগর বিধানসভর্া দেবীপুর রাজাটিলা এলাকায়৷কমলা সাগরের দেবীপুর রাজা টিলা এলাকায় বি এড পড়ুয়াছাত্রী ব্যর্থ প্রেমের জ্বালায় আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ প্রেমিকার বাড়ির পক্ষ থেকে মধুপুর থানায় লিখিত ভাবে প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷


ঘটনার বিবরণে জানা যায়, গত তিন বছর পূর্বে কমলাসাগর দেবীপুর রাজাটিলা এলাকার দিলীপ দার্সে কন্যা মামন দাস লেখা পড়ার সুবাদে বি এড করার জন্য কলকাতা চলে যায়৷ সেখানে গিয়ে মেলাঘর কেমতলী লেডার্মুা এলাকার দীপক দাসের সাথে পরিচয় হয়৷ পরবর্তী সময়ে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক হয়৷ একটা সময় দুই বাড়ির পক্ষ থেকেই তা মেনে নেয়৷দুই বাড়ির পক্ষ থেকে জানায় তাদের লেখাপড়া শেষ হলেই সামাজিকভাবে বিয়ে দেয়া হবে৷


কিন্তু তারই মধ্যে প্রেমিক দীপক দাস তার প্রেমিকা মামন দার্সে সাথে বিভিন্নভাবে গত কয়েক মাস যাবত প্রতারণা এবং বিশ্রী ব্যবহার করতে থাকে৷ মামন দাসকে নিয়ে সামাজিক মাধ্যমে কুৎসা রটাতে শুরু করে৷ প্রেমিকা মামন দাস তা সহ্য করতে না পেরে গত রবিবার সকাল বেলা নিজ বাড়িতে দেবীপুর রাজাটিলা এলাকায় ছাদের উপরে বিষপান করে৷ বাড়ির লোকজন তাকে প্রথমে মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়৷ তার অবস্থার অবনতি হওয়ায় জিবিপিতে রেফার করা হয়৷
শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকার তাকে আইএলএস হাসপাতাল রেফার করা হয়৷ দীর্ঘ ৪৮ ঘন্টা মৃত্যুর সাথে লড়াই করে মৃত্যুর কোলে ঢলে পড়ে মঙ্গলবার৷৷ মৃতদেহ দেবীপুর রাজাটিলা এলাকায় নিয়ে আসতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ প্রেমিক দীপক দার্সে বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে৷ মামুন দাশের মৃত্যু নিয়ে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top