News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় কৃমিনাশক দিবস : রাজ্যে দ্বাদশরাউন্ডের পর্ব শুরু
Image

জাতীয় কৃমিনাশক দিবস : রাজ্যে দ্বাদশরাউন্ডের পর্ব শুরু

আগরতলা, ১৬ মার্চ (হি.স.)৷৷ ত্রিপুরায় আজ থেকে জাতীয় কৃমিনাশক দিবস দ্বাদশ রাউন্ডের পর্ব শুরু হয়েছে৷ চলবে ২২ মার্চ পর্যন্ত৷ সমস্ত কোভিড-১৯ সুরক্ষাবিধি মেনে ১ থেকে ৫ বছর বয়সের অনথিভুক্ত এবং বিদ্যালয় বহির্ভূত শিশু এবং ৬ থেকে ১৯ বছর বয়সের বয়ঃসন্ধিকালীন কিশোর কিশোরীদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে৷ পাশাপাশি ৬ থেকে ১৯ বছর বয়সের বিদ্যালয়-পড়ুয়া এবং বয়ঃসন্ধিকালীন কিশোর কিশোরীদের বিদ্যালয়ের শিক্ষকেরা কৃমিনাশক ঔষধ খাওয়াবেন৷ জাতীয় কৃমিনাশক দিবস দ্বাদশ রাউন্ডে লক্ষ্যমাত্রা ধার্য করা শিশু ও কিশোর কিশোরীর মোট সংখ্যা ১২ লক্ষ ১৯ হাজার৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সদস্য-সচিব আজ মঙ্গলবার এ-কথা জানিয়েছেন৷


তিনি জানান, ২০২০ সালে কোভিড-১৯ অতিমারির সময় রাজ্যের সুকল, কলেজ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকায় সাধারণ প্ল্যাটফর্মের মাধ্যমে জাতীয় কৃমিনাশক দিবস ২০২০-এর আগস্ট রাউন্ড বাস্তবায়ন করা সম্ভব হয়নি৷ তাই রাজ্য সরকার আটটি জেলায় কোভিড- ১৯ সুরক্ষা বিধি অনুসরণ করে প্রথমসারির কর্মীদের দ্বারা বাড়ি বাড়ি গিয়ে সম্প্রদায়ভিত্তিক জাতীয় কৃমিনাশক দিবস কর্মসূচি সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছে৷


সদস্য-সচিব বলেন, বর্তমানে সুকল খোলার সঙ্গে সঙ্গে কোভিড-১৯ সুরক্ষা বিধি এবং বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের স্বল্প উপস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকার জাতীয় কৃমিনাশক দিবস ২০২১ মার্চ রাউন্ডের জন্য একটা মিশ্র পন্থা অবলম্বন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ সমস্ত কোভিড-১৯ সুরক্ষাবিধি মেনে অনথিভুক্ত শিশু এবং ৬ থেকে ১৯ বছর বয়সের ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে৷ এছাড়া, ১ থেকে ৫ বছর বয়সের ছেলেমেয়ে এবং ৬ থেকে ১৯ বছর বয়সের বিদ্যালয় বহিঃর্ভূত ছেলেমেয়েদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে৷ আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া শিশু এবং বয়ঃসন্ধিকালীন কিশোর কিশোরী যারা বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কৃমিনাশক ঔষধ খায়নি তাদের কৃমিনাশক ঔষধ খাওয়াবেন৷

তাঁর কথায়, জাতীয় কৃমিনাশক দিবসের পূর্ববর্তী রাউন্ডগুলির মতো এবারও এএনএম, এমপি ডব্লিওগণ ডিগ্রি কলেজ, আইটিআই, কারিগরি বিদ্যালয়, প্রাক-প্রাথমিক বেসরকারি বিদ্যালয়, ইটভাট্টায় ১৬ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত কৃমিনাশক ঔষধ খাওয়াবেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top