News Flash

  • Home
  • Uncategorized
  • রহস্য-মৃত্যু বিজেপি সাংসদ রাম স্বরূপের, বন্ধ ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
Image

রহস্য-মৃত্যু বিজেপি সাংসদ রাম স্বরূপের, বন্ধ ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): রহস্যজনক মৃত্যু হল বিজেপি সাংসদ রাম স্বরূপ শর্মার। বুধবার সকালে দিল্লির গোমতি অ্যাপার্টমেন্ট থেকে বিজেপি সাংসদ রাম স্বরূপ শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ভিতর থেকে বন্ধ ছিল দরজা, ঘরের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বিজেপি সাংসদের দেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিজেপি সাংসদ রাম স্বরূপ শর্মা আত্মঘাতী হয়েছেন। রাম স্বরূপ শর্মা হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির সাংসদ ছিলেন।

দিল্লি পুলিশ জানিয়েছে, সাংসদের একজন কর্মী ফোন করে পুলিশকে ডাকেন। ভিতর থেকে বন্ধ ছিল ঘরের দরজা। দরজা খুলতেই দেখা যায় ভিতরে ঝুলছে বিজেপি সাংসদের দেহ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিজেপি সাংসদ আত্মঘাতী হয়েছেন। এদিন রাম স্বরূপ শর্মার মৃত্যুর খবর পাওয়ার পরই ছুটে যান কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। 

হিমাচল প্রদেশের মান্ডি জেলার জলপেহার গ্রামে ১৯৫৮ সালের ১০ জুন জন্মগ্রহণ করেছিলেন রাম স্বরূপ শর্মা। তিনি দু’বারের সাংসদ। মান্ডি লোকসভা কেন্দ্র থেকে ষষ্ঠদশ এবং সপ্তদশ লোকসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top