News Flash

  • Home
  • Uncategorized
  • আত্মবিশ্বাস যেন উদাসীনতায় বদলে না যায় : প্রধানমন্ত্রী
Image

আত্মবিশ্বাস যেন উদাসীনতায় বদলে না যায় : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): করোনার বিরুদ্ধে লড়াইয়ে যে আত্মবিশ্বাস অর্জন করেছে ভারত, সেই আত্মবিশ্বাস যেন উদাসীনতায় বদলে না যায়। যত দ্রুত সম্ভব কোভিডের দ্বিতীয় পিককে থামাতেই হবে, এজন্য দ্রুত ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। বুধবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনার বর্তমান পরিস্থিতি এবং টিকাকরণ কর্মসূচি নিয়ে এদিন ভার্চুয়ালি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। মোদী এদিন বলেন, “এই মহামারীকে আমরা যদি রুখতে না পারি, তাহলে জাতীয় প্রাদুর্ভাবের মতো পরিস্থিতি তৈরি হবে। যত দ্রুত সম্ভব আমাদের কোভিডের দ্বিতীয় পিককে থামাতে হবে, এজন্য দ্রুত ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা এখন যে স্থানে পৌঁছেছি, আমাদের যে আত্মবিশ্বাস অর্জন করেছি সেই আত্মবিশ্বাস যেন উদাসীনতায় বদলে না যায়। প্রধানমন্ত্রী বলেন, “করোনার বিরুদ্ধে দেশের লড়াই এক বছরের বেশি হয়ে গিয়েছে। বর্তমানে ৯৬ শতাংশের বেশি মানুষ সুস্থ হয়েছেন। মৃত্যুর নিরিখেও ভারত অন্যান্য দেশের তুলনায় অনেক নীচে রয়েছে। দেশের কিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে।”

মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, “জনগণের মধ্যে যাতে ভয়ের পরিবেশ তৈরি না হয় তা নিশ্চিত করতে হবে আমাদের। আমাদের উদ্যোগ নিতে হবে এবং জনগণকে এই সমস্যা থেকে মুক্ত করতে হবে। প্রচেষ্টায় অভিজ্ঞতা ব্যবহার করতে হবে আমাদের।” প্রধানমন্ত্রী বলেছেন, “ছোট সরে টেস্টিং বাড়াতে হবে আমাদের। ছোট শহরগুলিতে “রেফারাল সিস্টেম” ও “অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক”-এর উপর বিশেষ নজর দেওয়া দরকার। সংক্রমিত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব শনাক্ত করতে হবে।

বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৩ কোটি ৫০ লক্ষ ৬৪ হাজার ৫৩৬ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ২১,১৭,১০৪ জনকে বিগত ২৪ ঘন্টায় কোভিড টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ কর্মসূচি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, “দেশের টিকাকরণের গতি প্রতিনিয়ত বেড়েই চলেছে। একদিনে ৩০ লক্ষ মানুষকে টিকা দেওয়ার সংখ্যায় অতিক্রম করেছি আমরা। একইসঙ্গে ভ্যাকসিন ডোজ অপচয় হওয়ার বিষয়টিকে গম্ভীরতার সঙ্গে নিতে হবে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিন প্রভাবী হাতিয়ার। দেশের টিকাকরণ লাগাতার বাড়ছে।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top