News Flash

  • Home
  • Uncategorized
  • কেরালায় বিজেপিকে ক্ষমতায় আনা অসম্ভব নয় : বিপ্লব দেব
Image

কেরালায় বিজেপিকে ক্ষমতায় আনা অসম্ভব নয় : বিপ্লব দেব

ত্রিবান্দ্রম, ১৬ মার্চ (হি.স.) : ত্রিপুরায় ২৫ বছরের বাম দুর্গ ভেঙে তছনছ করে দিয়েছে বিজেপি৷ ফলে, কেরালায় তা সম্ভব হবে না এমনটা মনে করার কোনও কারণ নেই৷ আজ মঙ্গলবার কেরালায় নির্বাচনি প্রচারে এসে ত্রিবান্দ্রমে সাংবাদিক সম্মেলনে দৃঢ়তার সাথে এ-কথা বলেন ত্রিপুরায় বিজেপি-র জয়ে অন্যতম কাণ্ডারী তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সাথে সিপিএম ও কংগ্রেসকে লক্ষ্য করে তাঁর কটাক্ষ, বঙ্গে দোস্তি অথচ কেরালায় কুস্তি, জনগণ সবই বুঝেন৷


তিনি বলেন, পাঁচ বছর অন্তর কেরালায় ইউডিএফ এবং এলডিএফ সরকার গঠন করছে৷ তাতে, কংগ্রেসের বিকল্প সিপিএম এবং সিপিএম-এর বিকল্প হিসেবে কংগ্রেসকে মানুষ বেছে নিচ্ছেন৷ কিন্তু ত্রিপুরায় জনগণ সিপিএম-এর বিকল্প হিসেবে কংগ্রেসকে বেছে নেননি৷ তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের ডাকে সাড়া দিয়েছেন৷ ২৫ বছরের বামফ্রন্ট সরকারকে এক লহমায় ছুঁড়ে ফেলে দিয়েছেন ত্রিপুরাবাসী৷

বিপ্লবের দাবি, ত্রিপুরায় মানুষ সিপিএম-এর রাজত্বে হাঁপিয়ে উঠেছিলেন৷ অপশাসন, দুর্নীতি এবং স্বজন-পোষণ মানুষের শ্বাস নেওয়া কষ্টকর হয়ে গিয়েছিল৷ তাই, বিজেপি-কে ত্রিপুরাবাসী বেছে নিয়েছেন৷ তার সুফল তাঁরা ইতিমধ্যেই পেতে শুরু করেছেন৷ তিনি বলেন, কেরালায় কোনও উন্নয়ন হয়নি৷ অথচ, এই রাজ্যের চারদিকে ঘেরা রয়েছে সমুদ্র, সমুদ্রবন্দর, খনি, খনিজ পদার্থ এবং বন-জঙ্গল৷ তার সিকিভাগ ত্রিপুরায় উপলব্ধ হলে রাজ্য উন্নতির চরম সীমায় পৌঁছে যাওয়া কেউ আটকাতে পারত না৷ তাঁর দাবি, হাজারো সীমাবদ্ধতা সত্ত্বেও ত্রিপুরা গত তিন বছরে কেরালা থেকে অনেক বেশি উন্নতি করেছে৷


মুখ্যমন্ত্রী দেবের কথায়, বামপন্থী মানসিকতার জন্যই কেরালা উন্নয়নে পিছিয়ে রয়েছে৷ ত্রিপুরা-ও একইভাবে পিছিয়ে ছিল, বামেদের নিশানা করে বলেন তিনি৷ বিপ্লবের বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি বাংলাদেশের সাথে সংযোগ স্থাপনে মৈত্রী সেতুর উদ্বোধন করেছেন৷ তাতে, চট্টগ্রাম বন্দরের দূরত্ব মাত্র ৭০ কিমি হয়েছে৷ তিনি বলেন, ত্রিপুরায় ২০১৯-২০ অর্থ বছরে বৃদ্ধি দর ছিল ১১.৪১ শতাংশ, সেই তুলনায় কেরালায় মাত্র ১১.২১ শতাংশ৷ সাথে তিনি যোগ করেন, ২০১৯-২০ অর্থ বছরে ত্রিপুরায় সিএজিআর ছিল ১৬.৩ শতাংশ, কেরালায় মাত্র ৬.১৯ শতাংশ৷ লঘু, ক্ষুদ্র, মাঝারি শিল্প ক্ষেত্রে ২০১৯-২০ অর্থ বছর পর্যন্ত ত্রিপুরায় বৃদ্ধি ১৪.০২ শতাংশ৷ অথচ কেরালায় বৃদ্ধি হয়েছে মাত্র ৯.৭৩ শতাংশ৷ এদিন শিক্ষা ক্ষেত্রে ত্রিপুরার প্রগতি নিয়ে তিনি বলেন, এখন ত্রিপুরায় ছাত্র-শিক্ষক আনুপাতিক হার ১৫:১, কিন্তু কেরালায় সেই হার ২৮:১৷

এদিন তিনি নয়া শিক্ষা নীতি লাগু না করায় কেরালা সরকারের তীব্র সমালোচনা করেছেন৷ তাঁর দাবি, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং কলেজ স্তরে স্ট্যালিন, লেনিন পড়ানো হলেও পাঠ্যক্রমে মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ অথবা ভারতীয় ইতিহাস স্থান পায়নি৷ তাঁর কথায়, স্ট্যালিন, কার্ল মার্ক সম্পর্কে জানার প্রয়োজন নেই এমনটা বলছি না৷ কিন্তু ভারতের ইতিহাস এবং তার সাথে যুক্ত ব্যক্তিত্ব যেমন মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, এপিজে আব্দুল কালাম সম্পর্কে জানা খুবই জরুরি৷
এদিন সিপিএম এবং কংগ্রেসকে এক আসনে বসিয়ে নিশানা করে বলেন, রাজ্যভিত্তিক বোঝাপড়ার মজাদার উদাহরণ তৈরি করেছে সিপিএম ও কংগ্রেস৷ পশ্চিমবঙ্গে তাদের দোস্তি রয়েছে, অথচ কেরালায় কুস্তি করছে৷ ত্রিপুরায়ও তাদের একই বোঝাপড়া ছিল৷ তাই, সুযোগ পেয়েই মানুষ সিপিএম-কে ছুঁড়ে ফেলে দিয়েছে৷ বিজেপি-কে বেছে নিয়েছে, তবুও কংগ্রেসকে ত্রিপুরার মসনদে বসায়নি৷ তাঁর দাবি, ত্রিপুরায় ২৫ বছরের বাম দুর্গ ভেঙে তছনছ করে দিয়েছেন জনগণ৷ কেরালায়ও তা সম্ভব হবে৷ বাম-কংগ্রেসের বিকল্প শুধু বিজেপি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top