News Flash

  • Home
  • Uncategorized
  • সুস্থ হয়ে বাড়ি ফিরলেন টাইগার উডস, কৃতজ্ঞ চিকিৎসক ও নার্সদের প্রতি
Image

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন টাইগার উডস, কৃতজ্ঞ চিকিৎসক ও নার্সদের প্রতি

লস এঞ্জেলেস, ১৭ মার্চ (হি.স.): সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বিশ্বখ্যাত গল্ফার টাইগার উডস। বাড়ি ফেরার পর টুইট-বার্তায় হাসপাতালের চিকিৎসক, নার্স-সহ হাসপাতালের সমস্ত কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন টাইগার উডস। টাইগার উডস জানিয়েছেন, বাড়িতেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠব আমি। গত ফেব্রুয়ারি মাসে বড়সড় গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন টাইগার উডস। কিংবদন্তি এই গল্ফারকে কোনও মতে গাড়ি থেকে বার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেদিন থেকে টাইগার উডসের চিকিৎসা চলছিল হারবার-ইউসিএলএ মেডিক্যাল সেন্টার এন্ড সেডার্স-সিনাই মেডিক্যাল সেন্টারে, অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন টাইগার উডস। টুইট-বার্তায় টাইগার উডস জানিয়েছেন, “বাড়িতেই ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠব এবং প্রতিদিন একটু একটু করে শক্তিশালী হয়ে উঠব।”

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top