News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানী আগরতলায় নেশা কারবারীদের দৌরাত্ম্য, ইন্দ্রনগরে পুলিশের জালে যুবক
Image

রাজধানী আগরতলায় নেশা কারবারীদের দৌরাত্ম্য, ইন্দ্রনগরে পুলিশের জালে যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ইন্দ্রনগর মসজিদ পাড়া থেকে ব্রাউন সুগার সহ এক নেশা কারবারিকে আটক করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স পুলিশ৷ঘটনার বিবরণে জানা যায় নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় ইন্দ্রনগর মসজিদ পাড়ায় একটি বাড়িতে নেশা সামগ্রী মজুদ রয়েছে৷


সেই খবরের ভিত্তিতে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ আগরতলা পূর্ব থানার পুলিশকে সঙ্গে নিয়ে ইন্দ্রনগর মসজিদ পাড়ায় আক্তার হোসেনের বাড়িতে তল্লাশি চালায়৷ তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকে ব্রাউন সুগার সহ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হয়৷ পুলিশ অভিযুক্ত নেশা কারবারি আকতার হোসেনকে গ্রেপ্তার করেছে৷ তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷ পুলিশ জানিয়েছে সে বহুদিন ধরে নেশা কারবারের সঙ্গে জড়িত৷


তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত অন্যান্যদের নামধাম উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ উল্লেখ্য নেশার কবলে পড়ে যুবসমাজ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে৷পুলিশের নেশা বিরোধী অভিযান চালালেও নেশা কারবারিরা নয়া নয়া কৌশল গ্রহণ করে তাদের নেসা পাচার বাণিজ্য অব্যাহত রেখেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top