News Flash

  • Home
  • Uncategorized
  • অনবদ্য রেকর্ড মিতালীর, এবার একদিনের আন্তর্জাতিকে টপকালেন ৭ হাজার রানের গণ্ডি
Image

অনবদ্য রেকর্ড মিতালীর, এবার একদিনের আন্তর্জাতিকে টপকালেন ৭ হাজার রানের গণ্ডি

লখনউ, ১৪ মার্চ (হি.স.): চলতি দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজে রেকর্ডে ধারা অব্যাহত ভারতের একদিনের অধিনায়ক মিতালী রাজের । এবার একদিনের আন্তর্জাতিকে ৭ হাজার রানের গণ্ডি টপকে যান মিতালী । রবিবার চতুর্থ একদিনের ম্যাচে ৪৫ রান করে একদিনের ম্যাচে ৭ হাজার রানের মাইলস্টোন পার করলেন মিতালী ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজের চার ম্যাচে তিনটি অনবদ্য রেকর্ড গড়লেন মি্তালী রাজ। সিরিজের প্রথম ম্যাচে ভারতের একদিনের অধিনায়ক ক্যা তিন ফর্ম্যাট মিলিয়ে সবথেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির গড়নে। তৃতীয় ম্যাচে প্রথম ভারতীয় ও বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ১০ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেন তিনি। এবার সিরিজের চতুর্থ ম্যাচে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিকে ৭ হাজার রানের গণ্ডি টপকে যান মিতালী। একদিনের আন্তর্জাতিকে ৭ হাজার রানের লক্ষ্যে পৌঁছতে তাঁর প্রয়োজন ছিল ২৬ রান। সিরিজের চতুর্থ ম্যাচে ৪টি বাউন্ডারির সাহায্যে ৭১ বলে ৪৫ রান করেন মিতালী।  ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করলেও ৭ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন তিনি।

২১৩ ম্যাচের ১৯২ ইনিংসে ৭টি শতরান ও ৫৪টি অর্ধশতরান-সহ ৭০১৯ রান সংগ্রহ করেছেন মিতালী। যদিও মহিলা একদিনের ক্রিকেটে সবথেকে বেশি রান করার রেকর্ড আগেই নিজের দখলে রেখেছিলেন তিনি।

এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের শার্লট এটওয়ার্ডস। ১৯১ ম্যাচে ১৮০ ইনিংসে তিনি সংগ্রহ করেছেন ৫৯৯২ রান। তিন নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার বেলিন্দা ক্লার্ক। ১১৮ ম্যাচের ১১৪ ইনিংসে তাঁর সংগ্রহে রয়েছে ৪৮৪৪ রান।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top