News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গিদমনে বড় সাফল্য, কাশ্মীরে খতম জইশ জঙ্গি কম্যান্ডর সাজ্জাদ আফগানি
Image

জঙ্গিদমনে বড় সাফল্য, কাশ্মীরে খতম জইশ জঙ্গি কম্যান্ডর সাজ্জাদ আফগানি

শ্রীনগর, ১৫ মার্চ (হি.স.) : জঙ্গিদমনে বড় সাফল্য। জম্মু ও কাশ্মীরে খতম জইশ জঙ্গি কম্যান্ডর সাজ্জাদ আফগানি। একটানা তিনদিন ধরে সংঘর্ষ চলার পর সোমবার, সোপিয়ানে খতম হয়েছে এই পাক মদতপুষ্ট জঙ্গিনেতা।

সোমবার শোপিয়ান জেলায় সেনা, আধা সামরিক বাহিনী ও পুলিশের যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে সাজ্জাদ। মূলত, যুবকদের মগজধোলাই করে তাদের জঙ্গি সংগঠনে টেনে আনার কাজ করত ওই জঙ্গি। শোপিয়ান জেলায় জইশের মাথা ছিল সে। তার মৃত্যুতে সংগঠনটি বড়সড় ধাক্কা খেয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বলে রাখা ভাল, গত শনিবার থেকেই জঙ্গিদের ডেরা ঘিরে রেখেছিল নিরাপত্তারক্ষীরা। থেমে থেমেই চলছিল সংঘর্ষ। সোমবারও শুরু হয় গুলির লড়াই। তারপরই ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে সাজ্জাদের দেহ।

প্রসঙ্গত, দিন পাঁচেক আগেই উপত্যকায় আরও একটি সংঘর্ষে খতম হয় জঙ্গি সংগঠন ‘আল বদর’-এর প্রধান গানি খোয়াজা। শুধু তাই নয়। শনিবার সোপিয়ানেরই গোপন ঘাঁটি থেকে হিজবুল মুজাহিদিনের সাত জঙ্গিকে পাকড়াও করেছিল জম্মু-কাশ্মীর পুলিশ। বিপুল অস্ত্রশস্ত্রও উদ্ধার হয়। এর মধ্যেই কাশ্মীরের লস্কর মডিউলের সক্রিয় কম্যান্ডার উমর খান্ডেকে গ্রেফতার করা হয়েছে। শ্রীনগরের বারাজুলায় দুই পুলিশকর্মীকে গুলি করে খুন করে এই উমরই। তার ঘনিষ্ট সহচর মুসায়েব আহমেদকেও গ্রেফতার করা হয়েছে।এর পরেই আজ সাজ্জাদ নিহত হল। জঙ্গি দমনে এটা ভারতের অন্যতম এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top